May 1, 2026, 12:46 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

চাঁপাইনবাবগঞ্জের ককটেল বিস্ফোরণের ঘটনায় জেলা যুবলীগের নেতা শরিফ উদ্দিন দুলাল গ্রেফতার।

আলি হোসেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে:

চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন চরবাগডাঙ্গা ইউনিয়নের ফাটাপাড়া গ্রামে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হওয়ার ঘটনায় জেলা যুবলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৫টা থেকে সন্ধ্যা ৫টা ৩০ মিনিটের মধ্যে ফাটাপাড়া গ্রামের জনৈক কালাম মিয়ার পিতা চাঁদ মোহাম্মদের বাড়িতে ককটেল তৈরি করার সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন।

নিহতরা হলেন—

১) জিহাদ (১৭), পিতা-মনির, সাং-কুমড়াপাড়া রামদেবপুর হাট, ইউনিয়ন-ঘোড়াপাখিয়া, থানা-শিবগঞ্জ।

২) আল আমিন (১৭), পিতা-মোস্তাফিজ হোসেন, সাং-শামাস মোড়, ইউনিয়ন-রানীহাটি, থানা-সদর মডেল।

উভয়ের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।
আহতরা হলেন—১) মিনহাজ (২২)২) বাবলু (২০)৩) শুভ (২০)
আহতদের প্রথমে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ দেখতে পায়, ককটেল বিস্ফোরণের ফলে একটি টিনশেড কক্ষের দুই পাশের দেয়াল সম্পূর্ণ ভেঙে পড়ে এবং ওপরের টিন উড়ে গিয়ে আশপাশে ছড়িয়ে পড়ে। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরবর্তীতে জেলা পুলিশ, সিআইডি, র‌্যাব ও বোম ডিসপোজাল টিম ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করে।

ঘটনার তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে মোঃ শরিফ উদ্দিন ওরফে দুলাল (৪০)-কে গ্রেফতার করে। তিনি জেলা যুবলীগ, চাঁপাইনবাবগঞ্জের সহ-সভাপতি। গ্রেফতারকৃত আসামির পিতা মৃত মকবুল হোসেন। তার স্থায়ী ঠিকানা চরবাগডাঙ্গা ইউনিয়নের চরবাগডাঙ্গা ফাটাপাড়া, থানা ও জেলা-চাঁপাইনবাবগঞ্জ। বর্তমানে তিনি রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন নতুন বিলশিমলা এলাকায় বসবাস করছিলেন।

পুলিশ জানায়, ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ রাত ১২টা ৩৫ মিনিটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে যথাযথ পুলিশ এসকর্টের মাধ্যমে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে জেলা পুলিশ।