May 1, 2026, 12:46 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

নওগাঁয় খাসির মাংস বলে কুকুরের মাংস বিক্রি চেষ্টা, কসাই পলাতক

শফিকুল ইসলাম,নওগা থেকে:

নওগাঁর ধামুইহাটে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে এক কসাই ও তার সহযোগীর বিরুদ্ধে রবিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলা মঙ্গলবাড়ী বাজারে এ ঘটনা ঘটে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এবং কসাই পালিয়ে যায়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ধামুরইহাটের মঙ্গলবাড়ী তেতুলতলী মোরে নিয়মিত খাসির মাংস বিক্রি করে কসাই এন্তাজুল ও তার সহযোগী দলু মৌলভী। তারা বাড়ি থেকে পশু জবাই করে এনে বাজারে বিক্রি করতেন। মাংসের দাম তুলনামূলক কম হাওয়ায় অনেকেই সন্দেহ করতো।
এন্তাজুল বাড়িতে একটি কুকুর ধরে জবাই করার বিষয়টি কয়েক জনের নজরে আসে। পরে ওই মাংস খাসির মাংস হিসাবে বিক্রি করার জন্য বাজারে তোলে বিষয়টি জানাজানি হয়ে যায়। মুহূর্তের মধ্যে খবরটি বাজারে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি ভয়াবহ দেখে মাংস ও সরঞ্জাম ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় এন্তাজুল ও দুলু।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশ প্রশাসন। ঘটনার বিষয়ে জাহানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া জানান, ঘটনাস্থল থেকে কুকুরের মাংস উদ্ধার করা হয়েছে। এবং সেগুলো নিরাপদ স্থানে অপসারণের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে ধামুরইহাট থানার ভারপ্রাপ্তা কর্মকর্তা (ওসি) মোখলেসুর রহমান জানান, খবর পাওয়ার পরই তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয় হয়। সেখান থেকে কুকুরের মাথা চামড়া ও মাংস সহ সরঞ্জাম জব্দ করা হয়। অভিযুক্ত এন্তাজুল ও দুলু মিয়া পলাতক থাকলেও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।