May 1, 2026, 12:48 am
শিরোনাম:
অতিবৃষ্টিতে জলাবদ্ধতা: কৃষক ও সাধারণ মানুষের পাশে চেয়ারম্যান প্রার্থী আনিছ ফরিদপুরে সাপের ছোবল খেয়ে সাপ নিয়েই চিকিৎসকের কাছে রিপন নরসিংদীতে ভূমি অফিস পরিদর্শন করলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার গাইবান্ধার সাদুল্লাপুরে তিন গম্বুজ জামে মসজিদের-শত শত বছরের প্রাচীন ইতিহাস, রহস্য, জনশ্রুতি ও ঐতিহ্যে ঘেরা এক অনন্য নিদর্শন জামালপুরে STJSS এর উদ্যোগে যুব ইয়ুথদের সাথে অন্তর্ভুক্তিমূলক ইন্টারেক্টিভ সক্ষমতা বৃদ্ধিমূলক সেশন রাজধানীর পল্লবীতে একটি রিভালবারসহ ৫৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পল্লবী থানা পুলিশ টাঙ্গাইল মেডিকেলে মাথায় অক্সিজেন সিলিন্ডার পড়ে রোগীর মৃত্যু শ্রমের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মহান মে দিবসে ঐক্যের ডাক: ১ মে শ্রমিক সমাবেশে যোগদানের আহ্বান ফরিদপুরে নিখোঁজ শিশুর বিবস্ত্র মরদেহ উদ্ধার গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে আবেগ-উচ্ছ্বাসে উদযাপিত গ্র্যাজুয়েশন দিবস ২০২৬

কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না এবিএম আশাফ উদ্দিন নিজান,সহিংসতা দলীয় ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে বিএনপি নেতার মামলা

কবির হোসেন রাকিব-লক্ষ্মীপুর থেকে:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর অবস্থান নিয়েছে লক্ষ্মীপুর-৪ (রামগতি ও কমলনগর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান ও বিএনপি। দলীয় নির্দেশনা অমান্য করে সহিংসতা, চাঁদাবাজি ও অস্ত্র মহড়ায় লিপ্ত হওয়ার অভিযোগে লক্ষ্মীপুরের রামগতিতে বিএনপির ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে রামগতি থানায় এসব মামলা করা হয়। মামলার আসামিদের মধ্যে দুইজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি রামগতি উপজেলার চর পোড়াগাছা, রামদয়াল বাজার এবং আলেকজান্ডার ইউনিয়নের বালুর চর সুজনগ্রাম এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের একদল নেতাকর্মী সঙ্ঘবদ্ধভাবে চড়াও হয়। তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দেয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও ইটভাটা মালিকদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
তারা চর পোড়াগাছা ইউনিয়নের ছিদ্দিক উল্লাহর ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে । চাঁদা না পেয়ে তারা ইটভাটার শ্রমিকদের মারধর করে কাজ বন্ধ করে দেয় এবং মালিককে হত্যার হুমকি দেয়। এছাড়া রামদয়াল বাজারে ব্যবসায়ী মনিরের দোকানে ভাঙচুর চালিয়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন করে আসামিরা।

একইভাব একইদিনে চর আলগী ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রাব্বি,সাংগঠনিক সম্পাদক মো: রায়হান,ওয়ার্ড সভাপতি মোঃ আশিকের নেতৃত্ব ২০/২৫ জনের একটি সঙ্গবদ্ধ গ্রুপ রাজনৈতিক প্রভাব বিস্তার করে দেশীয় অপ্রশস্ত নিয়ে প্রকাশ্যে মহড়া দেয় এবং শক্তি প্রদর্শন করে । একপর্যায়ে ওই বাজারের ব্যবসায়ী মনিরের দোকানে ভাংচুর চালায়। এতে ওই ব্যবসায়ীর ৫০ হাজার টাকা ক্ষয়ক্ষতি হয়।
এজাহার সূত্রে আরও জানা যায়, গত শনিবার (১৪ ফেব্রুয়ারী) দুপুরে রামগতি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহরিয়ার হান্নানের নেতৃত্বে ১০/১২ জনের একটি গ্রুপ অপ্রশস্ত নিয়ে উপজেলার বালুরচর সুজনগ্রাম এলাকার মুদি দোকানদার আ: আজিজের দোকানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। না পেয়ে তাকে ও তার কর্মচারীদের পিটিয়ে রক্তাক্ত জখম করে তারা।
রামগতি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মমিন উল্লাহ ইরাজ বাদী হয়ে পৃথক মামলা দুটি করেন। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন,চর রমিজ ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক হাজী বেলাল উদ্দিন,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি
শাহরিয়ার হান্নান, সুমন উদ্দিন (ইউপি মেম্বার)
চর রমিজ ইউনিয়ন বিএনপির সভাপতি মিরাজ হোসেন,চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,আবুল কালাম,সহ যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের ২৬ জন নেতাকর্মী।
এ বিষয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং লক্ষ্মীপুর-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন:
বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। নির্বাচনের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে, তাদের দলে কোনো জায়গা নেই। অপরাধীর পরিচয় সে যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে মামলা করার নির্দেশ দিয়েছি। রামগতি কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তি শৃংখলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের যে কেউ অপরাধ করবে আমরা কাউকে ছাড় দিব না। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে দল থেকে বহিস্কার সহ যে কোনো শাস্তির আওতায় আনা হবে।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, মামলার পর অভিযান চালিয়ে মিরাজ ও রিয়াজ নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে সোপর্দ করা হচ্ছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।