July 30, 2026, 8:46 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মানিকগঞ্জে ওমর সানির রেস্টুরেন্টে কাস্টমারের ওপর আতর্কিত হামলা

মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিক গঞ্জ সদর থানা অরঙ্গবাদ  ১৩/০২/২৬ তারিখে  চিত্র নায়ক অমর সানির চাপ ওয়ালা শশুর বাড়ী রেস্টুরেন্টে এ ঘটে গেলো এক অনাকাঙ্ক্ষিত ঘটনা।সেখানে খেতে ন আসা একজন কাস্টমার কে ধাড়ালো অস্র দিয়ে হত্যা চেষ্টা করে, সেই রেস্টুরেন্টের একজন কর্মী। ভুক্তভোগী তিনি জানান আমরা কয়েক জন বন্ধু মিলে ছুটির দিন সেই রেস্টুরেন্টে খেতে যায়, সেখানে খাওয়া দাওয়া এক পর্যায়ে, পাশের টেবিলে আরও তিন জন মহিলা বসে তাদের সাথে একজন রেস্টুরেন্টের কর্মীর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে বাজে ভাষায় গালাগাল করে এবং মারতে যায়। আমরা তখন তার প্রতিবাদ করি, প্রতিবাদের একপর্যায়ে সে আমাদের উপর চরাও হয়, এবং আমার সাথে ধস্তাধস্তি হয়, ইতিপূর্বে সে তার কিছু বন্ধু দের ফোন করে, তারাও চলে আসে। তখন আমি জীবন বাচাতে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা আমাকে ধাওয়া করে। অরঙ্গবাদ টাওয়ার স্টান্ডে নিয়ে চাকু দিয়ে পিছনে কোপাতে থাকে একটা কোপ আমার পিঠে লাগে। আমি পরে গেলে রাস্তার মানুষ আমাকে বাঁচায় এবং মানিক গঞ্জ মেডিক্যালে নিয়ে আসে। আমি এর বিচার চাই।

এ ঘটনার পর আমরা যায় অরঙ্গবাদ চাপ ওয়ালা শশুর বাড়ি রেস্টুরেন্টে, সেখানে চিত্র নায়ক অমর সানির সাথে কথা হয়।
তিনি জানান অরঙ্গবাদ এর স্থানীয় একজন কর্মচারী লিখন পিতা:ডাঃদেলোয়ার তাকে নিয়োগ দেই। গতকাল সন্ধ্যার দিকে কয়েক জন বন্ধু মিলে খেতে আসে এখানে তখন তাদের কে নান রুটি দেওয়া হয়, তাদের অভিযোগ রুটি ভালো হয়নি, এক কথায় দু কথায় তাদের সাথে কথা কাটাকাটি ও ধস্তাধস্তি শুরু হয়ে। তারা বাহিরে চলে যায় এবং অরঙ্গবাদ টাওয়ার স্টেশন গেলে তারা সেই কাস্টমার এর উপর হামলা করে, তাকে ছুরির আঘাত করে। তিনি আরও বলেন সে এর আগেও একবার ঝামেলা করেছিলো, তাকে তখন চাকরি থেকে অব্যহতি দেয়া হয়েছিল, আবার পুনরায় নিয়োগ দেওয়া হয়, কারন সে ভালো হালিম তৈরি করতে পারে। তিনি আরও বলেন আমিও তার শাস্তি চাই, সে অপরাধ করলে আমিও সাক্ষী দিবো।
আমরা টাওয়ার স্টেশনে গেলে নাম না বলার শর্তে কয়েক জন বলে এই রেস্টুরেন্টে এর আগেও কয়েক বার ঝামেলা হয়েছে, বাইমাইলের একজন কে তারা হেনস্তা করেছে, তারা অমর সানির স্টাফ বলে যা ইচ্ছে তাই করতে পারে না। আমরা এর সঠিক বিচার চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *