July 30, 2026, 9:55 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

টাঙ্গাইলের দুই সড়কে ঝরল চার প্রাণ

টাঙ্গাইল থেকে:

টাঙ্গাইল শহরের বটতলা ও ঘাটাইলের আঠারোদানা নামক স্থানে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চার জনের নিহত হয়েছে। শুক্রবার(১৩ ফেব্রুয়ারি) গভীর রাত ও বিকেলে ওই দুটি দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের দুইজন খালা ভাগনি ট্রাকের ধাক্কায় আর শহরের বটতলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুই বন্ধু নিহত হন।

নিহতরা হলেন- টাঙ্গাইল শহরের ছোট কালীবাড়ি এলাকার দুই বন্ধু স্বাধীন (২১) ও ফাহিম (২২)। এছাড়াও ঘাটাইলে টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের লাইলী বেগম (২৮) ও তার ভাগ্নী মদিনা আক্তার (১৮)।
জানা যায়- টাঙ্গাইল শহরের জেলা সদর রোডের বটতলাস্থ রফিক-রাজু স্কুলের সামনে শুক্রবার দিনগত রাত ১১টার দিকে দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে স্থাপনকৃত গ্যাস রাইজারের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু গুরুতর আহত হয়। পরে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, শুক্রবার রাতে টাঙ্গাইল শহর থেকে মোটরসাইকেল নিয়ে দুই যুবক বাড়ি ফিরছিলেন। এ সময় তারা শহরের বটতলা এলাকায় পৌঁছলে দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে স্থাপিত গ্যাসের রাইজারের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে মাথায় গুরুতর জখম হয়। হাসপাতালে আনা হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। নিহত দুই যুবকের এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে। সংবাদ পেয়েই রাতেই নবনির্বাচিত এমপি সুলতান সালাউদ্দিন টুকু নিহতদের দেখতে হাসপাতালে যান এবং শোকার্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। শনিবার(১৪ ফেব্রুয়ারি) বাদ যোহর শহরের বিবেকানন্দ স্কুল অ্যান্ড কলেজ মাঠে দুই বন্ধুর জানাজা শেষে দাফন করা হয়।

অন্যদিকে, টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঘাটাইল উপজেলার আঠারোদানা নামক স্থানে ট্রাকের পেছনে মোটরসাইকেলের(স্কুটি) ধাক্কা লেগে খালা-ভাগনি নিহত হন। ঘাটাইল থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে খালা লাইলী বেগমকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল যোগে (স্কুটি) মদিনা আক্তার ঘাটাইলে তার এক বান্ধবীর বাড়িতে বেড়াতে যান। সেখান থেকে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে ফেরার সময় সামনে থাকা একটি ট্রাকের পেছনে মোটরসাইকেলটি ধাক্কা দেয়। এ সময় তারা দুইজনেই মাথায় গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা উদ্ধার করে পাশের কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে তাদের মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *