October 8, 2026, 6:57 pm

কুমিল্লা দক্ষিণ জেলা বিটিএসএফ সভাপতি ফয়েজ আহমেদের শাশুড়ীর মৃত্যুতে চেয়ারম্যান-মহাসচিবের শোক

নিজস্ব প্রতিবেদক:

কুমিল্লা দক্ষিণ জেলা বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ)-এর সভাপতি মোঃ ফয়েজ আহমেদের শাশুড়ীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংগঠনটির চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মোঃ আল-আমিন শাওন।

এক শোকবার্তায় বিটিএসএফ চেয়ারম্যান কায়সার হাসান ও মহাসচিব মোঃ আল-আমিন শাওন মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় তারা বলেন, প্রিয়জন হারানোর বেদনা অত্যন্ত কষ্টের। মহান আল্লাহ যেন মরহুমাকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য দান করেন—এই দোয়া করি।