August 22, 2026, 1:00 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

ইসরায়েলের কাছে গোপন তথ্যপাচারের অভিযোগে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে গ্রেফতার- ২০

Reporter Name

দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এক প্রতিবেদনে জানিয়েছে, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, গ্রেফতার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তারা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনার অবস্থান সংক্রান্ত তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর চেষ্টা করছিল।

প্রসিকিউটর কার্যালয়ের ভাষ্যানুযায়ী, “ইহুদিবাদী দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্ত কয়েকটি ভাড়াটে নেটওয়ার্ককে শনাক্ত করা হয়েছে। তারা সামরিক, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নিরাপত্তা স্থাপনার অবস্থানসহ বিভিন্ন তথ্য ইহুদিবাদীদের কাছে পাঠাচ্ছিল। বিচারিক আদেশের মাধ্যমে এসব নেটওয়ার্কে জড়িত ২০ জনকে গ্রেফতার করা হয়েছে।”

এর আগে গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের ভেতরে থাকা তথাকথিত ‘তথ্যদাতাদের’ দেওয়া তথ্যের ভিত্তিতে ইসরায়েল দেশটিতে নতুন ধাপের হামলা শুরু করেছে। বিশেষ করে বিভিন্ন নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করে এই হামলা চালানো হচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: আল-জাজিরা