August 21, 2026, 10:30 pm
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

এসএসসির ফলে কোন বোর্ডে পাসের হার কত

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফলে পাসের হারে দেশের সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এগিয়ে রয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ। আর জিপিএ ৫ পাওয়ার দিক থেকেও সবচেয়ে এগিয়ে ঢাকা বোর্ড। এ বোর্ডে জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন শিক্ষার্থী।

সোমবার সকালে প্রকাশিত ফলাফলে বোর্ডভিত্তিক পাসের হার ও জিপিএ ৫ এর চিত্রে এমন তথ্য পাওয়া গেছে।

  • ঢাকা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৬৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩৩ হাজার ২৫৩ জন।
  • যশোর বোর্ডে পাসের হার ৬৬ দশমিক ২৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১১ হাজার ৪৭৮ জন।
  • কুমিল্লা বোর্ডে পাসের হার ৬৫ দশমিক ৪২ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৮১৪ জন।
  • রাজশাহী বোর্ডে পাসের হার ৬৩ দশমিক ৬৭ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৬ হাজার ১১৩ জন।
  • বরিশাল বোর্ডে পাসের হার ৬০ দশমিক ৩৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৭৭৮ জন।
  • চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৫৯ দশমিক ৪৮ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৯ হাজার ৩৯৮ জন।
  • সিলেট বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ৩৩ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৩ হাজার ৮৩৬ জন।
  • দিনাজপুর বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ০৫ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ১৩ হাজার ৬৩৯ জন।
  • ময়মনসিংহ বোর্ডে পাসের হার ৫৭ দশমিক ৩৯ শতাংশ, জিপিএ ৫ পেয়েছে ৫ হাজার ৭০০ জন।

এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। গত বছর এ হার ছিল ৬৮ দশমিক ০৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে পাসের হার কমেছে ৩ দশমিক ৯৯ শতাংশ।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে এবার জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিল ১ লাখ ২৫ হাজার ১৮ জন।

মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১১টি শিক্ষা বোর্ডে এবার গড় পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ ৫ পেয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

সোমবার সকাল ১০টার দিকে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।