July 30, 2026, 9:12 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

পটিয়া প্রেসক্লাবের উদ্যােগে মাহে রমজান শীর্ষক আলোচনা সভা ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া (চট্টগ্রাম) থেকে:

দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান প্রফেসর আবু জাফর চৌধুরী। পটিয়া প্রেস ক্লাব এর এডহক কমিটির আহবায়ক নুর হোসেনের সভাপতিত্বে, সদস্য সচিব আহমদ উল্লাহ,র সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের নব নির্বাচিত সভাপতি আবদুল হাকিম রানা। বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, কমিটির সদস্য আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এটিএম তোহা, আবদুর রাজ্জাক, সেলিম চৌধুরী, শফিউল আজম, রবিউল আলম ছোটন, অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অধ্যক্ষ আবু তৈয়ব, বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মো: সেলিম, কৃষি ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন এর সভাপতি আবুল হোসাইন, বীর মুক্তিযোদ্ধা গোলাম কিবরিয়া, মাষ্টার শ্যামল দে, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা তারেকুর রহমান তারেক, জেলা ছাত্র শিবির নেতা আশিকুল মোস্তফা তাইফু, অধ্যাপক রেজাউল করিম আনসারী, কিন্ডারগার্টেন মহাসচিব আনোয়ার হোসেন,বোয়ালখালী প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মো : মোদাচ্ছের, কর্ণফূলী প্রেস ক্লাবের সদস্য সচিব মো: আয়াজ, প্রেস ক্লাব নেতৃবৃন্দের মধ্যে ফারুকুর রহমান বিনজু, সুজিত দত্ত, এসএম রহমান, রবিউল হোসেন,
তাপস দে আকাশ, কামরুল ইসলাম, ওবাইদুল হক পিবলু, শাহজাহান চৌধুরী, আবদুল্লাহ্ আল নোমান, এস এম জুয়েল, প্রমূখ। বক্তারা বলেন, পবিত্র মাহে রমজানের শিক্ষা গ্রহনের মাধ্যমে সৌহাদর্য ও সম্প্রীতিময় জীবন গঠন করতে হবে। তারা দেশ ও জাতির স্বার্থে ছোটখাট বিভেদ ভূলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। পরে প্রয়াত সকল সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও দেশের সামগ্রিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *