সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার (৫ আগস্ট) দিবাগত রাত প্রায় ১টার দিকে উপজেলার নিমগাছি বাজারের আগে সোনাখাড়া ইউনিয়ন পরিষদের সামনের পাকা সড়কে সন্দেহজনকভাবে চলাফেরা করা দুই ব্যক্তিকে থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—হোসেন আহমেদ (২৯), বাবুল হোসেনের ছেলে এবং ময়ান উদ্দিন (৩৬), জহির উদ্দিনের ছেলে। তারা উভয়েই রায়গঞ্জ উপজেলার গতিথা গ্রামের বাসিন্দা।
উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাদের আদালতে পাঠানো হয়েছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।