October 8, 2026, 6:54 pm

গলাচিপায় ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মো: মিজানুর রহমান পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে গলাচিপা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল আনুমানিক ৫টা ৪৫ মিনিটে গলাচিপা থানাধীন চরকাজল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকার সাবেক ইউপি সদস্য জাকির মেম্বারের বাড়ির সামনের কাঁচা রাস্তা থেকে অভিযান চালিয়ে মো. মেহেদী মোল্লা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মেহেদী মোল্লা বড় চরকাজল এলাকার মৃত আনছার মোল্লার ছেলে। তার মায়ের নাম মোছা. আকলিমা।
এ সময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে গলাচিপা থানা পুলিশ।