August 22, 2026, 2:17 am
শিরোনাম:
ময়মনসিংহে প্রতারণার অভিযোগে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহসভাপতি নাসির উদ্দিন আটক রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল লালমনিরহাট জেলায় চলছে একের পর এক ধর্ষণ প্রতিবেশী দাদা ভাই গ্রেফতার দেশে ফিরলেন সৌদিতে কোরআন প্রতিযোগীতায় জয়ী ৪ হাফেজ ইয়েমেন ও সোমালিয়া উপকূলে ২২ ভারতীয়সহ দুটি জাহাজ ছিনতাই  বঙ্গভবনে শপথ নিতে নবনির্বাচিত রাষ্ট্রপতি ভালুকায় বসতবাড়িতে হামলা ভাঙচুর, থানায় অভিযোগ পটিয়ায় আঞ্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরীর জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত শিবচরে শাম্পা হত্যা ও শিশু আবির নিখোঁজের রহস্য উদঘাটন: ঘাতক ফারুক গ্রেফতার, উদ্ধার হত্যাকাণ্ডের গুরুত্বপূর্ণ আলামত বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে চট্টগ্রাম সমিতি-ঢাকার ঢেউটিন বিতরণ

চন্দ্রগঞ্জে প্রভাতী সংঘের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠান

মো:ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে অবস্হিত ঐতিহ্যবাহী প্রভাতী সংঘের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান আয়োজন করা হয়।

শুক্রবার সন্ধ্যায় চন্দ্রগঞ্জ বাজারে সংগঠনের নিজস্ব কার্যালয়ে আয়োজন করা হয় ইফতার অনুষ্ঠান।

সংগঠনের সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজের সঞ্চালনায় ইফতার অনুষ্ঠানে ক্লাবের সদস্য, স্হানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিগন প্রভাতী সংঘের অতীত কার্যক্রম তুলে ধরে বলেন, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন স্হানীয় পর্যায়ের শিক্ষা, সংস্কৃতি, সামাজিক যে কোন প্রয়োজনে ভূমিকা রেখেছে। তবে গত ১৮ বছর রাজনৈতিক প্রেক্ষাপটের কারনে প্রভাতী সংঘের কার্যক্রম কিছুটা বেহাত হলেও আবারও সংগঠন নিজস্ব কার্যালয়ে কার্যক্রম শুরু করেছে।

প্রভাতী সংঘের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন সবুজ সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি বলেন অতীতের ন্যায় আমরা সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখবো। সামাজিক কার্যক্রমগুলো আমরা চালিয়ে যাবো।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ও বিএনপি নেতা আনোয়ার হোসেন বাচ্চু, সহ- সভাপতি নজরুল ইসলাম টিটু, চন্দ্রগঞ্জ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম, সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ওয়াহেদুল ইসলাম রুমন, আনোয়ার হোসেন প্রমুখ।