June 19, 2026, 8:39 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

লক্ষ্মীপুর দওপাড়ায় পারিবারিক সম্পওি ফিরে পেতে সংবাদ সম্মেলন

মো: ইসমত দ্দোহা, লক্ষ্মীপুর থেকে:

পারিবারিক সম্পওি ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছে লক্ষ্মীপুর সদর উপজেলার দওপাড়া ডিগ্রি কলেজের সাবেক সভাপতি প্রয়াত আবদুল মালেক ( মানিক) এর স্ত্রী -সন্তানেরা।

বৃহস্পতিবার দুপুরে উওর দওপাড়া গ্রামের( বাবার ছায়া) ভবনের সামনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রয়াত মানিকের স্ত্রী পাকেরা বেগম পাখি ও শ্যালক মো: জাকির হোসেন।
এসময় আরও উপস্থিত ছিলেন মানিকের ছেলে ফাহিম হোসেন, ফাহাদ হোসেন, মেয়ে ফাহিমা আক্তার ও মেয়ের জামাই।

মানিকের স্ত্রী অভিযোগ করে বলেন, শ্বশুরের অনুমতি নিয়ে শ্বশুরের জায়গায় ঘর নির্মাণ করলেও স্বামী ও শ্বশুরের মৃত্যুর পর ভাসুর, ননদ ও ননদের জামাই তাকে পারিবারিক সম্পওি থেকে উচ্ছেদ করার পরিকল্পনা ও হুমকি দিচ্ছে ক্রমাগত। তাই তিনি মাননীয় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ও স্হানীয় জনসাধারণের কাছে ন্যায় বিচার দাবি করছেন।

প্রয়াত মানিকের শ্যালক মো: জাকির হোসেন বলেন, আমার ভগ্নিপতি মানিক ২০২০ সালে করোনায় সৌদি আরবে মারা যায়। ওনার ভাই – বোন পরিবারের কেউ লাশ দেশে আনতে রাজি হয়নি। আমি জীবনের ঝুঁকি নিয়ে মানিকের লাশ দেশে এনে দাফন করেছি। ছেলের শোকে আমার তালই অসুস্থ হয়ে ২০২৫ সালে মৃত্যুবরণ করেন। এখন মানিকের অন্য ভাই -বোনেরা মানিকের স্ত্রী – সন্তানদের পৈতৃক ভিটা থেকে উচ্ছেদ করার পরিকল্পনা করছে। আমি জননেতা মাননীয় পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী এমপি ও স্হানীয় প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবি করছি।
তিনি আরও বলেন মানিকের মৃত্যুর পর খুবই অর্থ কষ্টে দিন কাটাচ্ছে তার পরিবার। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে আমাদের দান – দক্ষিণায় কোন মতে দিন কাটাচ্ছে আমার বোন। আমরা সবাই সহযোগিতা করে মানিকের মেয়েকে বিয়ে দিয়েছি। এখন ভিটে ছাড়া হলে তাদের বেঁচে থাকাটাই কষ্টকর হয়ে যাবে।

এবিষয়ে প্রয়াত মানিকের ভাই হান্নান বলেন, আমার বাবা অসুস্থ থাকাকালীন আমার অন্য দুই ভাই সামছুদুদ্দিন দুলাল, মো: হানিফ ও বোন বাবার কাছ থেকে টিপসই নিয়ে জায়গাজমি তাদের নামে দলিল করে নেয় শুনেছি। আমি নিজেও কিছু পাইনি, সম্ভবত মানিকের ঘর ভিটা বাবার নামে রয়ে গেছে বিধায় এখন তারা আরও জমির দাবি করতেছে হয়তো। তবে আমি এসব বিষয়ে কিছু জানিনা।