July 30, 2026, 8:36 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

কাফনের কাপড় মাথায় বেঁধে

মহিউদ্দিন

​বজ্রসমান বুক বেঁধে আজ নামব মোরা রণে,
মৃত্যুভয়কে বুড়ো আঙুল দেখাই মনে মনে!
কলম আমার শাণিত কৃপাণ, রক্তে জ্বলে আগুন,
সত্য বলায় শোষক গোষ্ঠীর বুকে কাঁপছে ফাগুন।
অচিনপুরের অজানা ভয়ে মন কি কাঁদে কভু?
রক্ত দিয়ে কিনব মোরা সত্যের জয়প্রভু!
​অপ্রত্যাশিত সত্য যখন কাঁপিয়ে তোলে ভিত,
শাসক কিংবা শোষকদের ভেঙে দেয় হিতাহিত;
অমনি তারা তেড়ে আসে রে হিংস্র পশুর বেশে,
প্রাণটা নিতে চায় যে তারা এই পরাধীন দেশে!
বলিস তোরা— “সাংবাদিকের কিসের এত দোষ?”
লুকাস কেন নিজের পাপ আর কুৎসিত আক্রোশ?
​সংবাদে কি ভাই থাকে মোদের ব্যক্তিগত খতিয়ান?
জনতার সেই বুকফাটা কান্না আর আর্তনাদ-বিয়ান!
সেখানে তো শোষিতেরই রক্ত ঝরে ক্ষণে ক্ষণে,
তবে কেন সাংবাদিকদের কাড়িস জীবন সর্পসম দংশনে?
​অন্যায় কি ঢাকতে পারিস সত্যের ওই চাদরে?
বুলেটে কি থামাস মোদের এই দুর্বার আদরে?
স্বাধীন দেশের বুকে মোরা কেন তবে অপরাধী?
পরাধীনতার এই শৃঙ্খল আজই আমি ফালাফালা করি!
​রক্ত ঝরে কলম থেকে, নিভে কি যায় আলো?
ভয়ের চোরাবালিতে কি সত্য হবে কালো?
রক্ত দিয়ে যদি কেনা হয় মানুষেরই অধিকার,
তবে আজই শুনে রাখো— থামবে না এই হুংকার!
মাটির দেহ মাটি খাবে থাকবে শুধু হাহাকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *