June 19, 2026, 7:45 am
শিরোনাম:
টঙ্গীতে সুন্দরীর ফাঁদে ফেলে চাঁদাবাজি: হানিট্র্যাপ চক্রের ২ নারীসহ ৩ সদস্য গ্রেফতার সর্বস্তরে বাংলা ভাষা শুদ্ধ বানানে ও শুদ্ধ উচ্চারণে কর্মশালা অনুষ্ঠিত পটিয়া গাউছিয়া তাহেরীয়া সুন্নীয়া মাদ্রাসা উদ্যোগে শোহাদায়ে কারবালা মাহফিল ড. মো. মন্জুরুল কাদির বারি’র নতুন মহাপরিচালক সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন মুহাম্মদ নিজাম উদ্দীন নরসিংদীর শিবপুরে সরকারি উচ্চ বিদ্যালয় এর সহকারী প্রধান শিক্ষকের মৃতদেহ উদ্ধার টাঙ্গাইলের সাবেক মন্ত্রীর পুত্র ড. জগলুর রহমান খানের কুলখানি অনুষ্ঠিত মধ্যযুগীয় কায়দায় বাড়ির গৃহকর্মীকে শারীরিক ও পাশবিক নির্যাতন,খুলনায় পুলিশ দম্পতির বিরুদ্ধে ফুলছড়িতে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন পালিয়ে বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই বিষপান, খুলনায় হাসপাতালে নবদম্পতি

পটিয়ায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহান বদর দিবস ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

পটিয়া চট্টগ্রাম:

বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, বাংলাদেশ ইসলামী যুবসেনা ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা পটিয়া উপজেলা (পূর্ব) পরিষদ ও পৌরসভা শাখার উদ্যোগে পটিয়াস্থ আনন্দ নগর কমিউনিটি সেন্টারে মহান বদর, রমজান শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল আলহাজ্ব ছৈয়্যদ এয়ার মুহাম্মদ পেয়ারু (মজিআ) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের যুগ্ম মহাসচিব মজলুম জননেতা কাজী সোলাইমান চৌধুরী, প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাবেক সমাজ কল্যাণ সচিব আলহাজ্ব গাজী মঞ্জুরুল করিম রেফায়ী, প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাংগঠনিক সম্পাদক জননেতা মুহাম্মদ মুখতার হোসাইন শিবলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আলী হোসাইন, সহ সাধারণ সম্পাদক কাজী নুরুল আবচার, জনাব বেলাল উদ্দীন আলমদার, সহ সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ কমর উদ্দীন। এছাড়াও আলোচনায় অংশ গ্রহণ করেন পটিয়া উপজেলার সহ সভাপতি আখতার হোসাইন, আলহাজ্ব মো: ইউছুপ জিলানী, পৌরসভা শাখার সহ সভাপতি কাজী আবু বক্কর, উপজেলার সাধারণ সম্পাদক আবুল কালাম লিটন, পৌরসভার সাধারণ সম্পাদক জনাব মো: আব্দুল গফুর, মো: বশিরুল আলম, মো: জুবাইরুল হক, মো: দেলোয়ার হোসাইন, মো: শহীদুল ইসলাম, জুনাইদ হোসাইন, মোহাম্মদ আবু হানিফ প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, আমরা যদি রমজানের শিক্ষাকে আমাদের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে পারি তাহলে ইহকালেও শান্তি, পরকালেও মুক্তি। তাই আসুন রমজানের শিক্ষাকে বুকে ধারন করে আগামীতে রাষ্ট্রীয়ভাবে সুন্নীয়ত কায়েমের লক্ষ্যে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের হাতকে শক্তিশালী করি।