July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিরাজগঞ্জে শালিসকে কেন্দ্র করে মারপিট মহিলাসহ আহত- ২

রাশেদ লাল,সিরাজগঞ্জ

রায়গঞ্জ উপজেলার পৌর এলাকার পূর্ব লক্ষীকোলা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে শালিসে ডেকে নিয়ে মারপিট করে মহিলাসহ ৫জনকে আহত করার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, পূর্ব লক্ষীকোলা গ্রামে পূর্বের একটি সাজানো ঘটনার আপস মিমাংসার জন্য
মঙ্গলবার(২৮ জুলাই) দুপুরে এলাকার গন্যমান্য ব্যক্তিরা দুই পক্ষের লোকজনকে নিয়ে শালিসে বসে। শালিসের এক পর্যায়ে প্রতিপক্ষের স্বপন (২৮) পিতা জাকারিয়া, ২। ইসমাইল (২৬) পিতা মোহাম্মদ আলী, ৩। সিহাব ( ১৯)পিতা রুবেল ৪। রিপন (৩০) পিতা ফজল আলী, ৫। মেহেদী (২৮) পিতা ফরিদুলসহ অজ্ঞাত আরও ১০/১৫ মিলে ওই ঘটনার জের ধরে অপর পক্ষের লোকজনের উপর অতর্কিতভাবে হামলা চালায়।

এসময় তারা ডেইজি গ্রামের মৃত আঃ খালেক এর ছেলে মোঃ রিপন (৩৭)কে ব্যাপক মারপিট করে তার কাছে থাকা শালিসের নগদ ৩লাখ ২০ হাজার টাকা এবং একটি এন্ড্রয়েড ফোন ছিনিয়ে নিয়ে যায়। এসময় পূর্ব লক্ষীকোলা গ্রামের রতন আলীর স্ত্রী
আঙ্গুরী খাতুন(২২) বাঁধা দিতে গেলে তাঁকেও মারপিট করে গুরুতর আহত করে। পরে তাদের দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *