June 21, 2026, 8:48 am
শিরোনাম:
কালশীতে অভিযান: ১০০০ পিস ইয়াবা ও ১০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার গরিব মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান অ্যাডভোকেট খাতুনে জান্নাত বন্যা সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ইমামের বিরুদ্ধে বিচার দাবিতে বিক্ষুব্ধ এলাকাবাসী পার্কিংয়ে রাখা সিএনজি নিয়ে চম্পট চোর, কুলাউড়ায় তোলপাড় রংপুরে নিয়োগ জালিয়াতি চক্রের ৬ সদস্য গ্রেফতার বাংলাদেশ এর কর্মসংস্থানের সুযোগ ও সম্প্রসারণ বর্তমান বাস্তবতা, চ্যালেঞ্জ ও সম্ভাবনা গাইবান্ধা জেলা নির্মাণ (মিস্ত্রি) শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা পরিষদ গঠন বিএসএফের টাকার টোপে সীমান্তের দরিদ্ররা সহযোগিতা করছেন পুশ-ইনে বৈষম্যহীন সমাজ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে” — মাসুদ সাঈদী এমপি পূবাইলে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন, ২০১৬ সালেও ঝরেছিল ৬ প্রাণ

কমলনগরে জমি ভরাটে বাধা, হামলা ও হুমকির অভিযোগ

কবির হোসেন রাকিব লক্ষীপুর থেকে:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নিজস্ব জমিতে মাটি দিয়ে ভরাট কাজ করতে গিয়ে বাধা, হামলার চেষ্টা ও হুমকির অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার ৭ নং হাজিরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ড লরেন্স বাজারের পূর্ব পাশে।
অভিযোগকারী আমজাদ হোসেন জানান, তিনি তার নিজস্ব মালিকানাধীন জমিতে মাটি দিয়ে ভরাটের কাজ শুরু করেন। কাজ চলাকালীন সময়ে অনিক (পিতা: মৃত মাহমুদুল হোসেন পাটোয়ারি) ও তার কয়েকজন সহযোগী সঙ্ঘবদ্ধভাবে সেখানে এসে ভরাট কাজ বন্ধ করে দেয়। এ সময় তারা উত্তেজিত আচরণ করে এবং হামলার চেষ্টা চালায় বলে অভিযোগ করেন তিনি।
আমজাদ হোসেন আরও বলেন, অভিযুক্তরা তাকে ও তার লোকজনকে ভয়ভীতি দেখিয়ে মারধরের হুমকি দেয় এবং ভবিষ্যতে ওই জমিতে কোনো ধরনের কাজ না করার জন্য চাপ সৃষ্টি করে। এতে করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং কাজ বন্ধ হয়ে যায়।
তিনি দাবি করেন, উক্ত জমিটি তাদের পৈতৃক ও নিজস্ব সম্পত্তি। জমির সকল বৈধ কাগজপত্র তাদের কাছে সংরক্ষিত রয়েছে। কিন্তু যারা বাধা দিচ্ছে তাদের কাছে এ জমি সংক্রান্ত কোনো বৈধ কাগজপত্র নেই বলেও তিনি অভিযোগ করেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, জমি নিয়ে উভয় পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন, যাতে বিষয়টি তদন্ত করে ন্যায়সঙ্গত সমাধান করা যায়।
এ ঘটনায় আমজাদ হোসেন তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত অনিকের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।