July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিরাজগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে স্মরণসভা ও সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত

‎ ‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

‎সিরাজগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে সাবেক সমন্বয়কদের উদ্যোগে শহীদদের স্মরণে এক ভাবগম্ভীর পরিবেশে আলোচনা সভা,স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ২৬ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ। সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ সাইদুর রহমান বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য এবং জেলা বিএনপির সভাপতি জনাবা রুমানা মাহমুদ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রিট মোঃ জহুরুল ইসলাম,জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ নাজরান রউফ,জেলা বিএনপির সহ-সভাপতি ও জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল জেলা শাখার আব্বায়ক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলাল,শহীদ শিহাবের শ্রদ্ধেয় জননী,এনসিপি-র যুগ্ম সদস্য সচিব জনাব এস এম সাইফ মোস্তাফিজ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সহকারী অধ্যাপক জনাবা লায়লা ফেরদৌস হিমেল,বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলা শাখার সেক্রেটারি জনাব মোঃ জাহিদুল ইসলাম এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক জনাব মাহিন সরকার প্রমুখ। ‎অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেছেন কবি তাহমিনা কলি ও আছির ইনতেছার অয়ন।পরিবেশনার শুরুতে সর্বস্তরের উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়েছে,এরপর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়েছে,​স্থানীয় শিক্ষার্থীদের অংশগ্রহণে শহীদদের চেতনা ও দেশপ্রেম নির্ভর এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে,শহীদদের জীবন, ত্যাগ ও সংগ্রামের পটভূমিতে তৈরি একটি বিশেষ স্মারক নাটক মঞ্চস্থ হয়েছে,যা উপস্থিত দর্শকদের গভীরভাবে আবেগাপ্লুত করেছে। নাটকের রচনায় ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর সহকারী অধ্যাপক জনাবা লায়লা ফেরদৌস হিমেল। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান ও আবৃত্তির সমন্বয়ে একটি মনজ্ঞ সাংস্কৃতিক পর্ব পরিবেশন করা হয়েছে, কর্মসূচির শেষভাগে শহীদদের আত্মার মাগফেরাত ও শান্তির জন্য বিশেষ দোয়া ও প্রার্থনা পরিচালনা করা হয়েছে,​আমন্ত্রিত অতিথিবৃন্দ তাদের বক্তব্য শেষে পুরস্কার ও সম্মাননা প্রদান করেছেন এবং আয়োজকদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *