July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দিনাজপুরে খ্রীষ্টান সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করলেন এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম

মোঃ জাহিদ হোসেন দিনাজপুর প্রতিনিধিঃ

দিনাজপুর সদর উপজেলার ৪নং শেখপুরা ইউনিয়নের রাজা রামপুর এলাকার গীর্যার খ্রীষ্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেছেন দিনাজপুর-৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

রবিবার (২৬ জুলাই) বিকেলে রাজা রামপুর এলাকায় অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় স্থানীয় খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতৃবৃন্দ, নারী-পুরুষ, যুবসমাজ, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এ সময় তারা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন চাহিদা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এমপির সঙ্গে খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময়কালে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা এবং প্রত্যেক সম্প্রদায়ের উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। তিনি বলেন, একটি উন্নত, অসাম্প্রদায়িক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় তিনি এলাকার শিশু-কিশোরদের সুস্থ বিনোদন ও শারীরিক বিকাশে খেলাধুলার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তাদের জন্য বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী প্রদানের উদ্যোগ নেন। পাশাপাশি সাংস্কৃতিক চর্চাকে উৎসাহিত করতে সংগীত শিক্ষার জন্য প্রয়োজনীয় বাদ্যযন্ত্র প্রদানেরও ঘোষণা দেন।

স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে রাজা রামপুর এলাকার ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন এবং রাস্তাঘাট সংস্কারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন এমপি। এছাড়া কয়েকটি জরুরি সমস্যা তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের ব্যবস্থা গ্রহণ করেন।

তিনি বলেন, উন্নয়নের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করাও অত্যন্ত জরুরি। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে অভিভাবক, শিক্ষক, ধর্মীয় নেতা এবং তরুণদের একযোগে কাজ করার আহ্বান জানান। তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে থেকে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

পরিবেশ সংরক্ষণে গুরুত্বারোপ করে এমপি সৈয়দ জাহাঙ্গীর আলম উপস্থিত সকলকে অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করতে হবে।

মতবিনিময় শেষে স্থানীয় খ্রীষ্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ এমপির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার উন্নয়নমূলক বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নে তাঁর সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *