July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দিনাজপুরে কৃষকদলের দেশব্যাপী ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করলেন এমপি জাহাঙ্গীর

মোঃ জাহিদ হোসেন ,দিনাজপুর প্রতিনিধিঃ

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদার করার লক্ষ্যে দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে দিনাজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

​২৪ জূলাই -২০২৬ শুক্রবার দিনাজপুর শহরের একাডেমী স্কুল মাঠ প্রাঙ্গনে কৃষক দল দিনাজপুর জেলা,সদর উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে ৮লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করলেন দিনাজপুর সদর-৩ আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম।

বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুতি আগামী ৫ (পাঁচ) বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে চলতি মৌসুমে দেশব্যাপী একযোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই আয়োজন করা হয়।

এসময় জেলা কৃষকদলের আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান সরকার এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কৃষক দলের সহ সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইনসান আলম আক্কাস, জেলা কৃষকদলের সদস্য সচিব মজিবর রহমান মুজিব, জেলা বিএনপির দপ্তর সম্পাদক আখতারুজ্জামান আক্তার, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, ,এগ্ৰিকালচারিষ্ট এসোসিয়েশন দিনাজপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ আবু তারিক প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *