July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

চাম্বলে এক হাজার বন্যাদুর্গত পরিবারের পুনর্বাসনে আলহাজ্ব মুজিবুল হোসাইন টিপুর মানবিক উদ্যোগ

মোহাম্মদ আমিনুল ইসলাম, বাঁশখালী, চট্টগ্রাম প্রতিনিধি

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ১০ নম্বর চাম্বল ইউনিয়নের সাবেক ভাইস চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মরহুম এস. এম. দেলোয়ার হোছাইনের সুযোগ্য সন্তান ও চাম্বল বাজার ডি আর কমপ্লেক্সের স্বত্বাধিকারী আলহাজ্ব মুজিবুল হোসাইন টিপু।
তার ব্যক্তিগত উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত এক হাজার পরিবারের মাঝে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। প্রথম পর্যায়ে চাম্বল ইউনিয়নের ১ ও ২ নম্বর ওয়ার্ডের ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে প্রয়োজনীয় উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।
শুধু ত্রাণ বিতরণেই সীমাবদ্ধ না থেকে, যেসব পরিবারের বসতঘর বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পুনর্বাসনের লক্ষ্যে ঘর নির্মাণের জন্য টিনও প্রদান করা হচ্ছে। এই উদ্যোগকে বন্যাদুর্গত মানুষের দীর্ঘমেয়াদি পুনর্বাসনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আলহাজ্ব মুজিবুল হোসাইন টিপু বলেন, “এটি আমাদের কার্যক্রমের প্রথম ধাপ। পর্যায়ক্রমে চাম্বল ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে গিয়ে মোট এক হাজার ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণ ও পুনর্বাসন সামগ্রী পৌঁছে দেওয়া হবে, ইনশাআল্লাহ।”
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তারা এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগ-পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে পুনর্বাসনের এমন কার্যক্রম তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *