July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

রামগতিতে বাঁধের পাশে অবৈধভাবে বালু বিক্রি, ধসের ঝুঁকিতে বিস্তীর্ণ এলাকা

কবির হোসেন রাকিব লক্ষ্মীপুর থেকে:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের স্থানীয় বেড়িবাঁধের পাশে অবৈধভাবে বালু বিক্রির মারাত্মক অভিযোগ উঠেছে আব্বাস উদ্দিন নামের এক স্থানীয় ব্যক্তির বিরুদ্ধে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে এভাবে লাগাতার বালু উত্তোলনের ফলে পুরো বেড়িবাঁধটিই ধসে পড়ার তীব্র আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।
​স্থানীয়দের দীর্ঘদিনের অভিযোগ, সরকারি নিয়মকানুনের তোয়াক্কা না করে আব্বাস উদ্দিন বাঁধ ঘেঁষে বেআইনিভাবে বালু বিক্রি করে আসছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তির সাথে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাকে এই বালু বিক্রির অনুমোদন দিয়েছেন।
​তবে আব্বাস উদ্দিনের এই দাবি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন ৪ নম্বর চর আলেকজান্ডার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সুমন উদ্দিন। গণমাধ্যমকর্মীদের তিনি স্পষ্টভাবে জানান, “ইউনিয়ন পরিষদ থেকে কাউকে এভাবে বালু বিক্রির বা উত্তোলন করার কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। আমার নাম ভাঙিয়ে কেউ অপরাধ করলে তার দায় তার নিজের।”
​এদিকে বিষয়টি নিয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, সরকারি নিয়ম অনুযায়ী বাঁধের ক্ষতি করে কিংবা অবৈধভাবে বালু বা মাটি বিক্রি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।
​এলাকাবাসীর আকুল আবেদন, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ও ভাঙন এড়াতে যেন অনতিবিলম্বে এই অবৈধ বালু বিক্রি বন্ধ করা হয় এবং অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *