আজ বিকালে ভারী বর্ষা কে মাথায় করে হাজার হাজার মানুষ মহান শহীদ দিবস উপলক্ষে কলকাতার রাজপথে নেমেছে। এদিন কলকাতার রেড রোডে অবস্থিত ভিক্টোরিয়া মেমোরিয়াল কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে অমর শহীদ দিবস পালন করেছেন কালিঘাট পন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃনমূল কংগ্রেস। এদিন সকাল থেকেই ভারী বর্ষণে র কারণে বহু যায়গায় থেকে সাধারণ তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের ঠিকমতো আসতে পারেনি। বহু যায়গায় তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের গাড়ি আটকে রাখা হয়েছে বলে অভিযোগ করেন পশ্চিম বাংলার সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন আজকের দিনটা প্রতিবছর শহীদ দিবস পালন করা হয়। কিন্তু এই বছর তৃনমূল কংগ্রেসের কিছু বিধায়ক নিজেদের স্বার্থে ও পিঠ বাঁচাতে বিজেপি র কাছে মাথা নত করেছেন।আজ তারা আলাদা করে শহীদ দিবস পালন করেছেন। তিনি বলেন যে পশ্চিম বাংলার নির্বাচন পরবর্তী তে তৃনমূল কংগ্রেসের নেতা ও কর্মীদের উপর জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। বহু নেতা ও কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার চক্রান্ত করছে। এবং তৃনমূল কংগ্রেস কে মুছে ফেলতে চাইছে এই সরকার। কিন্তু এরা জানে না তৃনমূল কংগ্রেসের জন্ম লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে। যতক্ষণ না কেন্দ্র ও রাজ্য থেকে বিজেপি সরকার কে বিদায় করতে পারছিনা, ততদিন আমাদের লড়াই ও সংগ্রামের মধ্য দিয়ে চলতে হবে।

আগামী দিনে পশ্চিম বাংলার বিভিন্ন জেলায় তিনি দলের হয়ে প্রচার অভিযানে নামবেন। আজ একই সময়ে কলকাতার শহীদ মিনার প্রাঙ্গণে ভারতের জাতীয় কংগ্রেস এর পক্ষ থেকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার শহীদ দিবস উপলক্ষে মহাসমাবেশের ডাক দেয়।এই সভায় ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ইমরান প্রতাপগড়ী বলেন আজ কয়েক বছর আগে বামফ্রন্টের বিরুদ্ধে ধিক্কার মিছিল বের করে জাতীয় কংগ্রেস। সেই সময় পশ্চিম বাংলার বামফ্রন্টের সরকার কলকাতার রাজপথে অসহায় নিরীহ ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীদের উপর গুলি চালায়। তাতে প্রায় তেরোজন জোয়ান মারা যায়। সেই দিনটি কে স্বারণ করে প্রতিবছর ভারতের জাতীয় কংগ্রেস শহীদ দিবস পালন করেন। তিনি বলেন যে সমস্ত ভারতের জাতীয় কংগ্রেস এর নেতা ও কর্মীরা সেই দিন শহীদ হয়েছিলেন আজ তারা বিচার পায়নি। পরবর্তীতে পশ্চিম বাংলায় ক্ষমতায় আসে তৃনমূল কংগ্রেসের সরকার। কিন্তু সেইদিনের ঘটনায় যিনি প্রধান গুলি চালাতে নির্দেশ দিয়েছিলেন সেই সাবেক স্বরাস্ট্র সচিব শ্রী মনিষ গুপ্ত কে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রী সভায় স্হান দেওয়া হয়। কিন্তু তার বিচার মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘ পনের বছর করতে পারেনি। আজও শহীদদের আত্মা নিশীথে কাঁদে। সেই সঙ্গে গতকাল ভারতের রাজধানী দিল্লিতে সাধারণ প্রতিবাদকারীদের উপর কেন্দ্রীয় সরকারের পুলিশ দিয়ে যে জুলুম ও নির্যাতনের ঘটনা ঘটিয়েছে তা মেনে নেয়া যায় না বলে মনে করেন।এই ঘটনার তিব্র নিন্দা জানিয়েছেন।

আজকের এই সভা থেকে আগামী দিনে ভারত থেকে বিজেপি সরকার কে বিদায় দেওয়ার ডাক দেওয়া হয়েছে। আজকের এই সভায় বক্তব্য রাখেন সাবেক কেন্দ্রীয় মন্ত্রী ও সভাপতি শ্রী অধীর রঞ্জন চৌধুরী ও মালদহ এর এম পি ইশা খাঁন চৌধুরী ও মৌসম নুর এবং প্রদীপ ভট্টাচার্য এবং আশুতোষ চ্যাটার্জী ও রোহন মিত্র এবং সাবেক মন্ত্রী ও এই আই সি সি র সদস্য শ্রীমতী দিপা দাস মুন্সী কৃষাণ কংগ্রেসের রাজ্যে সভাপতি শ্রী তপন দাস ও সৌরভ ঘোষ এবং প্রদীপ বসাক এবং অভিতাভ চক্রবর্তী সহ বিভিন্ন জেলা সভাপতি ও বিধায়ক এবং এ আই সি সি থেকে আগত ভারতের জাতীয় কংগ্রেস নেতৃত্ব। অন্যদিকে তৃনমূল কংগ্রেস ছেড়ে যাওয়া তৃনমূল কংগ্রেসের শহীদ দিবস পালন করা হচ্ছে, কিন্তু সেখানে ফাঁকা মাঠ লোকজন নেই।।
তারিখ ২১/০৭/২০২৬, মঙ্গলবার সন্ধ্যা ছয়টা কুড়ি মিনিট