July 29, 2026, 5:33 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জুলাইয়ের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৬ পরিবারের পাশে চেচুরিয়া সি.ও. সাহেব বাড়ী, বিতরণ করা হলো ২২ বান সবুজ ঢেউ টিন

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ২০২৬ সালের জুলাই মাসের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত ও গৃহহীন পরিবারের পাশে মানবিক সহায়তার হাত বাড়িয়েছে বাঁশখালীস্থ চেচুরিয়া সি.ও. সাহেব বাড়ী।

সম্প্রতি বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের মাঝে ২২ বান সবুজ ঢেউ টিন বিতরণ করা হয়। এই সহায়তার মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো তাদের বসতঘর মেরামত ও পুনর্নির্মাণে কিছুটা হলেও স্বস্তি পাবে বলে আশা প্রকাশ করা হয়।

এ বিষয়ে গোলাম ছরওয়ার চৌধুরী বলেন, “দুর্যোগের এই সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও মানবিক দায়িত্ব। সামর্থ্য অনুযায়ী সবাই এগিয়ে এলে এসব পরিবার দ্রুত তাদের ঘরবাড়ি মেরামত করে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে। ভবিষ্যতেও আমরা অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত রাখব।”

এ সময় আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, দুর্যোগের এই সময়ে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদের অসহায় মানুষের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব। সকলের সম্মিলিত সহযোগিতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।

মানবিক এই উদ্যোগকে স্থানীয়রা আন্তরিকভাবে স্বাগত জানিয়েছেন এবং সমাজের অন্যান্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *