July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের সঙ্গে বিসিপিএম নেতাদের সাক্ষাৎ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে প্রবাসী সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়া’র (বিসিপিএম) নতুন কমিটির নেতাদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকালে দূতাবাসের হলরুমে এ মতবিনিময় সভায় প্রেসক্লাবের নেতারা প্রবাসীদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বলেন, মালয়েশিয়া থেকে বাংলাদেশের সংবাদ মাধ্যমে ও স্যোশাল মিডিয়ায় সংবাদ প্রচার করার সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। মালয়েশিয়া হোস্ট কান্ট্রি। তাদের সংবেদনশীল জায়গায় যেন আঘাত না লাগে; তাদের (মালয়েশিয়ার) কোনো প্রতিষ্ঠান বা জনগণ যেন আহত না হোন সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে শ্রমবাজারের পাশাপাশি দ্বিপাক্ষিক সম্পর্কের আরো বিভিন্ন বিষয়ের দিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বিদেশি কর্মীদের জন্য বীমাসহ মালয়েশিয়া সরকারের নেওয়া সামাজিক সুরক্ষা সংক্রান্ত উদ্যোগগুলোর সঙ্গে বাংলাদেশি কর্মীদের সম্পৃক্ততা নিশ্চিতের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব-মালয়েশিয়ার নবগঠিত কার্যকরী কমিটিকে শুভকামনা জানান। বলেন, ‘মালয়েশিয়া প্রবাসী সাংবাদিকেরা প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সেতুবন্ধনকারী হিসেবে যেমন কাজ করেন, তেমনি প্রবাসীদের সঙ্গে দূতাবাসের সেতু বন্ধনেও কাজ করছেন। আপনাদের সাংবাদিকতা চর্চায় আরো উৎকর্ষতা আসুক সেই কামনা করি।’

মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর (কনস্যুলার) গোলাম রাব্বানী ও প্রথম সচিব (প্রেস) মো. তরিকুল ইসলাম। সাংবাদিক প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ কমিউনিটি প্রেসক্লাব মালয়েশিয়ার সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম হিরন, সিনিয়র সহ-সভাপতি রফিক আহমদ খান, সাবেক সভাপতি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি কায়সার হামিদ হান্নান, খন্দকার মোস্তাক আহমেদ রয়েল, আশরাফুল মামুন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, সাংগঠনিক সম্পাদক বাপ্পী কুমার দাস, দপ্তর ও প্রচার সম্পাদক সওকত হোসেন জনি ও কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আরিফুজ্জামান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *