July 29, 2026, 4:49 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

আর্জেন্টিনার সামনে ‘র‌্যাঙ্কিং অভিশাপ’ ভাঙার চ্যালেঞ্জ

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা লড়াই নিশ্চিত করার পাশাপাশি ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানও পুনরুদ্ধার করেছে লিওনেল স্কালোনির দল। তবে এই অর্জনের সঙ্গে সামনে এসেছে একটি অস্বস্তিকর পরিসংখ্যান, যা এবার ভাঙার সুযোগ পাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

আধুনিক ফিফা র‌্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর বিশ্বকাপ শুরুর সময় এক নম্বরে থাকা কোনো দলই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি। এবার সেই দীর্ঘদিনের ‘অভিশাপ’ ভাঙার হাতছানি আর্জেন্টিনার সামনে।

ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে আবারও শীর্ষে উঠে এসেছে আর্জেন্টিনা। সেমিফাইনালে স্পেনের কাছে হেরে ফ্রান্স নেমে গেছে তৃতীয় স্থানে, আর স্পেন উঠে এসেছে দ্বিতীয় অবস্থানে।

বিশ্বকাপ শুরুর সময়ও এক নম্বর দল ছিল আর্জেন্টিনা। তবে টুর্নামেন্ট চলাকালে ফলাফলের প্রভাবে তারা সাময়িকভাবে শীর্ষস্থান হারিয়ে ফ্রান্সের নিচে নেমে যায়। সেমিফাইনালে জয় পাওয়ার পর আবারও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছে আলবিসেলেস্তেরা।

বিশ্বকাপের আগে ফিফা উইন্ডোতে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় এবং একই সময়ে ফ্রান্স ও স্পেনের পয়েন্ট হারানোর সুযোগ কাজে লাগিয়েই শীর্ষস্থান দখল করেছিল আর্জেন্টিনা।

এখন তাদের সামনে দ্বৈত লক্ষ্য। ফাইনালে স্পেনকে হারাতে পারলে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের কীর্তির পাশাপাশি আধুনিক ফিফা র‌্যাঙ্কিংয়ের যুগে বিশ্বকাপ শুরুর সময় এক নম্বরে থাকা দল শিরোপা জিততে পারে না এই দীর্ঘদিনের পরিসংখ্যানও ভেঙে নতুন ইতিহাস গড়বে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ ও স্কালোনির দল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *