July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

একসঙ্গে মরতে নদীতে ঝাঁপ দিলেন প্রেমিক, প্রেমিকার চম্পট

নিউজ পাওয়ার ২৪ ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ভালোবাসার মানুষের সামনেই সেতু থেকে যমুনা নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক যুবক। তবে প্রেমিক নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই কোনো পদক্ষেপ না নিয়ে ঘটনাস্থল থেকে দ্রুত হেঁটে চলে গেছেন তার সঙ্গে আসা প্রেমিকা।

গত বৃহস্পতিবার প্রয়াগরাজের ‘নিউ যমুনা ব্রিজে’ এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। ঝাঁপ দেওয়া ওই যুবকের নাম আন্নু গুপ্তা বলে শনাক্ত করেছে স্থানীয় পুলিশ।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ওই যুগল মূলত একসঙ্গেই জীবনাবসান ঘটানোর উদ্দেশ্যে ওই সেতুতে এসেছিলেন বলে ধারণা করা হচ্ছে। তবে আন্নু গুপ্তা নদীতে ঝাঁপ দেওয়ার ঠিক পর মুহূর্তেই তার প্রেমিকা মত পরিবর্তন করেন এবং সেখান থেকে চুপচাপ চলে যান। ঘটনাটি দেখতে পেয়ে স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। বেশ কিছুক্ষণের যৌথ ও নিবিড় প্রচেষ্টার পর আন্নুকে নদী থেকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকারীরা।

উদ্ধার অভিযানের পর প্রয়োজনীয় আইনি আনুষ্ঠানিকতা শেষে ওই যুবককে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং বর্তমানে তিনি সম্পূর্ণ নিরাপদ আছেন বলে জানিয়েছে পুলিশ। তবে ঠিক কী কারণে তারা এই চরম সিদ্ধান্ত নিতে গিয়েছিলেন, তা খতিয়ে দেখতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। একইসঙ্গে ঘটনার পরপরই স্থান ত্যাগ করা ওই তরুণীকে খুঁজে বের করার চেষ্টা চলছে। তদন্তের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।

সূত্র: ইন্ডিয়া টুডে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *