July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

দিনাজপুরে দুই দফা দাবিতে ডাক কর্মচারীদের স্মারকলিপি

মােঃ জাহিদ হোসেন , দিনাজপুর প্রতিনিধি :

২ দফা দাবিতে দিনাজপুরে ডাক কর্মচারীদের স্মারকলিপি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন রেজিঃ বি-২০৩১, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি, বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের যৌথ আয়োজনে বেতন-ভাতা বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসাবে স্বীকৃতির দাবীতে প্রধানমন্ত্রীর নিকট দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়। পরে তারা প্রধান ডাকঘরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

এছাড়াও দিনাজপুর প্রধান ডাকঘরের পোস্ট মাষ্টারকেো
স্মারকলিপি দেয়া হয়।

স্মারকলিপি প্রদানের সময় বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন, দিনাজপুর জেলা শাখার সভাপতি এসএম আক্তার হোসেন, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক মোঃ আবু তালেব, কোষাধ্যক্ষ আনোয়ারুল আলম, সদস্য আবুল কালাম, সুলতানা রাজিয়া, মোকলেছুর রহমানসহ অন্যান্য ডাক কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, গত ৬ জুলাই থেকে ডাক বিভাগ ধর্মঘট পালন করে আসছে। সরকার তাদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। আমরা দীর্ঘদিন ধরে মানবেতর জীবনযাপন করছি। একই চাকরি করে বিভাগীয় ও অবিভাগীয়দের মধ্যে বৈষম্য দূর করতে হবে। ৪৫বছর ধরে সর্বোচ্চ ৪৫০০টাকা বেতনে একজন কর্মচারির জীবন জীবিকা কিভাবে চলে এর বিচার বিশ্লেষণ করে আমাদের অধিকার পূরণ করতে হবে।
বক্তারা আরও বলেন, দিনাজপুর জেলায় ২১৬ টি ডাকঘর। প্রায় ৬০০ জন কর্মচারী মানবেতর জীবন যাপন করছে। বর্তমান সময়ে দ্রব্যমুল্যের উর্দ্ধগতির এই সামান্য বেতন ভাতায় সংসার চালানো কোনভাবেই সম্ভব হচ্ছে না। তাই সরকারের প্রতি আকুল আবেদন আমাদের দুই দফা দাবি মেনে নিয়ে আমাদের সংসার সুন্দরভাবে পরিচালনা করতে সাহায্য করার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *