July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

পান চাষে অর্থনৈতিক বড় ভূমিকা পালন করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম

আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধান সভায় প্রান্তিক পান চাষীদের ভবিষ্যৎ পরিকল্পনা ও তাদের অর্থনৈতিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বাংলার সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী ও কাকদ্বীপ বিধান সভার বিধায়ক শ্রী দিপঙ্কর জানা এবং কাকদ্বীপ বিভাগের উচ্চ পদস্থ কর্মকর্তারা।এই অনুষ্ঠানে উপস্থিত কাকদ্বীপ বিধান সভার বিভিন্ন ব্লক থেকে আগত পান চাষীরা।তারা তাদের পান পান কে পশ্চিম বাংলার বাজার হয়ে ভারতের বিভিন্ন রাজ্যে পাঠাতে চান। এবং ভারতের বাইরে বিশ্বের বিভিন্ন দেশে পান কে বাজারদর করতে চান।এই ব্যাপারে তারা বর্তমান পশ্চিম বাংলা সরকারের হস্তক্ষেপ কামনা করেন। এবং বিশ্ব বাজারে ভারতের পান কে বাজারদর করতে চান। ভারতের অর্থনৈতিক উন্নয়নের বড় ভূমিকা পালন করতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পান।

এব্যাপারে পান চাষীদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে কিছু কর্মসূচি পালন করার প্রয়োজন রয়েছে বলে মনে করেন সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা। তিনি বলেন সুধুমাত্র গঙ্গাসাগর থেকে শুরু করে সাগর পাথর প্রতিমা কাকদ্বীপ হয়ে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের শেরপুর ও ইয়ার পুর সহ বহু যায়গায় পান চাষ করা হয়। এখানে পান চাষীদের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়। আগামী দিনে যাতে পান চাষীদের ভবিষ্যৎ ও অর্থনৈতিক উন্নয়নের জন্য বড় ভূমিকা পালন করে তার জন্য সবধরনের সহযোগিতা কামনা করেন সুন্দর বন উন্নয়ন দপ্তরের মন্ত্রী শ্রী দিপঙ্কর জানা। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক পান চাষী উপস্থিত ছিলেন।।
তারিখ ১৫/০৭/২০২৬, বুধবার বিকেল সাড়ে পাঁচটা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *