July 30, 2026, 9:17 pm
শিরোনাম:
মানব পাচারকারীদের রুখতে সারা দেশে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ফেসবুকে প্রচারিত অভিযোগের প্রতিবাদে জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজের সংবাদ সম্মেলন নেত্রকোণায় ৩০ লাখ টাকার ফেনসিডিল উদ্ধার, আটক ২ পরিবেশ রক্ষায় শরীয়তপুরে কচি কণ্ঠের আসরের বৃক্ষরোপণ ইরানের ডজনখানেক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের ফরিদপুরে ১০ বছর আগে সৎ মা, এবং ১০ পরে আপন মাকে খুন করলো ছেলে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ বগুড়ায় মডার্ন ডায়াগনস্টিক অ্যান্ড ক্লিনিক কে জরিমানা ভূয়া চিকিৎসক আটক রামগতিতে বসতবাড়ির পথ বন্ধের সংবাদ ভিত্তিহীন দাবি অভিযুক্তদের মানুষের আস্থার নাম সফিকুর রহমান কিরণ এমপি: উন্নয়ন, জনসেবা ও মানবিক রাজনীতির এক অনন্য দৃষ্টান্ত

মহান ১৭ ফাল্গুন ২ মার্চ পটিয়া সাতগাছিয়া দরবার শরীফে বার্ষিক ওরশ শরীফ

পটিয়া চট্টগ্রাম থেকে:

আগামী ২ মার্চ সোমবার মহান ১৭ ফাল্গুন পটিয়া সাতগাছিয়া দরবার শরীফ বড় মিয়া মঞ্জিলে পীরানে পীর দস্তগীর, শেখ মীর মহিউদ্দিন গাউসুল আজম বড়পীর আবদুল কাদের জিলানী (কঃ) এর ঐতিহাসিক পবিত্র ওরশে মোকাদ্দাস মহাসমারোহে অনুষ্ঠিত হবে। ঐদিন লাখ লাখ আশেক, ভক্ত, মুরিদানের উপস্থিতিতে দিনব্যাপি খতমে কোরান, খতমে গাউছিয়া, খতমে খাজেগান, ইফতার, গিয়ারভী শরীফ, মিলাদ মাহফিল, জিকির, সেমা মাহফিলসহ আখেরী মোনাজাত এবং সবশেষে সাহরী তবারুক বিতরণের মধ্য দিয়ে ওরশ শরীফের কর্মসূচী শেষ হবে।
এতে ছদারত ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবারের বর্তমান সাজ্জাদানশীন আলহাজ্ব শাহছূফি মাওলানা শেখ সৈয়দ আবুল মকছুম ফরমান উল্লাহ সুলতানপুরী (মাঃ)। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন দরবারের নায়েবে সাজ্জাদানশীন মুফতি শেখ সৈয়দ আবুল মুজতবা হুজ্জাতুল মুবাল্লীগ সুলতানপুরী (মাঃ)।
উক্ত ওরশ শরীফ সফল করার জন্য আন্জুমানে আশেকানে গাউসুল আজম সুলতানপুরী, সূফি দর্শন গবেষণা পরিষদ ও মওলা সুলতানপুরী (কঃ) ছাত্র যুব পরিষদ জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *