July 29, 2026, 4:59 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মরহুম আবু তাহের ফাউন্ডেশনের তৃতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ শুরু

প্রতিনিধি: মুহাম্মদ আকতার উদ্দিন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বন্যাকবলিত পুরানগড় ও বাজালিয়া ইউনিয়নে অসহায় ও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে তৃতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করেছে মরহুম আবু তাহের ফাউন্ডেশন।

ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং সাবা ডিস্ট্রিবিউশনের চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমান-এর উদ্যোগে পরিচালিত এ মানবিক কর্মসূচির আওতায় বন্যাদুর্গত পরিবারের হাতে চাল, ডাল, তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘব এবং তাদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে ধারাবাহিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। প্রয়োজন অনুযায়ী ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলেও তারা আশ্বাস দেন।

ত্রাণ পেয়ে উপকারভোগীরা মরহুম আবু তাহের ফাউন্ডেশন ও চেয়ারম্যান মো. আমান উল্লাহ আমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয় বাসিন্দারা বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন উদ্যোগ অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এইচবি জামিল গ্রুপের উইং ম্যানেজার মো. রায়হান উদ্দিন, নুরুল হোসাইন, রকিম উদ্দিন রকিব, ইমরান বিন আওয়ালসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তি ও সামাজিক সংগঠনের এমন মানবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *