July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

ফুলছড়িতে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা প্রতিনিধি:

নারীদের স্বাস্থ্য সুরক্ষা ও ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে স্তন ও জরায়ুমুখ ক্যান্সার পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৪ জুলাই ২০২৬) সকাল ৯টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত গাইনোকোলজিক্যাল অনকোলজি সোসাইটি অব বাংলাদেশ, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচি এবং রোটারি ক্লাব অব ঢাকার যৌথ উদ্যোগে এ স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালিত হয়।

‎ক্যাম্পে মোট ২৮ জন নারী নিবন্ধন করে স্বাস্থ্য পরীক্ষা গ্রহণ করেন। পরীক্ষায় VIA পজিটিভ ০১ জন এবং CBE পজিটিভ ০১ জন শনাক্ত হয়। সংশ্লিষ্টদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরামর্শ ও পরবর্তী চিকিৎসা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রুহুল আমিন, ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি) কর্মসূচির আঞ্চলিক ব্যবস্থাপক মোছা. লাইলী পারভিন, শাখা ব্যবস্থাপক (দাবি) মো. আবু নেসার, কৃষি ও বীমা সম্প্রসারণ কর্মকর্তা মো. গোলাম সাকলাইন ও মো. মফিজুল ইসলাম এবং ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মো. সানাউল্লাহ হক।

‎স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালনা করেন ডা. সুভা বেগম এবং সিনিয়র নার্স মোছা. আজমেরী বেগম ও রুপালি আক্তার।

‎স্বাস্থ্যসেবা গ্রহণকারী নারীরা ব্র্যাকের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় এমন বিশেষায়িত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া অত্যন্ত সময়োপযোগী। তারা ভবিষ্যতেও ব্র্যাকের উদ্যোগে নিয়মিত এ ধরনের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *