July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সিরাজগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ড নিয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা

রাশেদ লাল, সিরাজগঞ্জ

পৌরসভার ১৫টি ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় জনতার মেয়র জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, ১৭ বছর দলের দুঃসময়ে নেতাকর্মীদের সাথে নিয়ে আন্দোলন সংগ্রাম করেছি, জেল জুলুম খেটেছি, হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আজ দলের সুসময়ে অনেকেই সুবিধা নিতে দলে ভীড়ছেন,তাদেরকে পূর্ণবাসন করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। এসব হাইব্রিডদের দলে কোন স্থান নেই। দলের দুঃসময়ে ত্যাগী নির্যাতিত নেতাকর্মীদেরকে দলের চেয়ারম্যান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অবশ্যই মূল্যায়ন করবেন। আগামীতে আসন্ন পৌরসভা নির্বাচনে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, দলের মহাসচিব স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সিরাজগঞ্জের কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ওস্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ দলের নীতি নির্ধারকরা অবশ্যই দলের ত্যাগী ও নির্যাতিতদের মূল্যায়ন করবেন বলে সাইদুর রহমান বাচ্চু আশাবাদ ব্যক্ত করেন।

সোমবার (১৩জুন) দুপুর ২ ঘটিকার সময় শহরের একক সংঘ ক্লাবের হলরুমে মতবিনিময় সভায় ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আনিসুর রহমান আনিছ এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ১৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক লিয়াকত আলী খান, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এসএম আনোয়ার হোসেন রাজেশসহ ১৫টি ওয়ার্ডের নেতৃবৃন্দ।

জনতার মেয়র সাইদুর রহমান বাচ্চু আরও বলেন, দলের নির্যাতিত ও দুঃসময়ের যারা কান্ডারী তাদের মধ্যে থেকে দল যাকে যোগ্য মনে করে মনোনয়ন দিবে আমরা তাকে মেনে নিবো এবং তার জন্য কাজ করবো তবে কোন সৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী দোসর হাইব্রিডদের নেতাকর্মীরা মেনে নিবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *