July 29, 2026, 5:34 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

সুন্দরগঞ্জে মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে ধস

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুরে নবনির্মিত মওলানা ভাসানী সেতুর সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলা এলাকা অংশের আর্চ ব্রিজ সংলগ্ন এই ধসে ঝুঁকি নিয়ে চলাচল করছে পথচারী ও যানবাহন। যেকোনো মুহূর্তে সড়কটি পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। সড়কটি নির্মাণের দেড় বছরের মধ্যে এমন গর্ত তৈরি হওয়ায় জনমনে ক্ষোভ ও প্রশ্ন দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে অনিয়ম এবং পানি নিষ্কাশনের জন্য পর্যাপ্ত ড্রেন না থাকায় বৃষ্টির পানিতে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। সরেজমিনে দেখা যায়, টানা ভারী বর্ষণে আর্চ ব্রিজের ঠিক পাশেই সড়কে বড় গর্ত তৈরি হয়েছে। দায়িত্বরত কর্মীরা সাময়িকভাবে বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছেন। তবে ঝুঁকি নিয়েই ওই স্থান দিয়ে চলাচল করছে ঢাকাগামী বাসসহ বিভিন্ন যানবাহন। দৃষ্টিনন্দন এই আর্চ ব্রিজটি দেখতে প্রতিদিন অসংখ্য দর্শনার্থী ভিড় করেন, যারা এখন দুর্ঘটনার আতঙ্কে রয়েছে। জরিফ মিয়া নামে এক ব্যক্তি বলেন, ভারী বৃষ্টির কারণে এই গর্ত হয়েছে। দ্রুত মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে। ঢাকা থেকে আসা দর্শনার্থী মনিরা খাতুন বলেন, হাতিরঝিলের আদলে নির্মিত এই সেতুটি দেখতে এসেছিলাম। কিন্তু সংযোগ সড়কের এই দশা দেখে ভয় লাগছে। এত দ্রুত সড়ক নষ্ট হওয়ার পেছনে নির্মাণ প্রতিষ্ঠানের গাফিলতি থাকতে পারে। বাসচালক আনসার আলী বলেন, সেতুর বাঁকের মুখে গর্তটি হওয়ায় গাড়ি চালানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। যেকোনো সময় বাস উল্টে যেতে পারে। সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. মোজাহারুল ইসলাম বলেন, কুড়িগ্রাম ও গাইবান্ধার সংযোগস্থলে এই সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্মাণের দেড় বছরেই এমন ধস কেউ আশা করেনি। আমরা দ্রুত স্থায়ী মেরামতের দাবি জানাচ্ছি। এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রকৌশলী তপন কুমার চক্রবর্তী বলেন, ভারী বর্ষণের কারণে গর্তটি তৈরি হয়েছে। বালুর বস্তা দিয়ে ভাঙন রোধের চেষ্টা করা হচ্ছে। খুব দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা নেওয়া হবে। দুর্ঘটনা এড়াতে সেখানে লোক মোতায়েন করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *