July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

গাজিপুর কালীগঞ্জে প্রতিবেশীর ঘরে ৩য় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, লম্পট হানিফ দেওয়ান পলাতক

মো: খাইরুল ইসলাম ক্রাইম রিপোর্টার (গাজীপুর)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ঘরে একা পেয়ে ৯ বছর বয়সী এক তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের লোমহর্ষক অভিযোগ উঠেছে। উপজেলার জাঙ্গালীয়া ইউনিয়নের জাঙ্গালীয়া মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত লম্পট হানিফ দেওয়ান (৪০) এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছে। সে ওই গ্রামের মৃত মজিদ দেওয়ানের ছেলে।পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, নির্যাতিত শিশুটি স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা জীবিকার তাগিদে বাড়িতে দর্জির (কাপড় সেলাই) কাজ করেন। কিছুদিন আগে অভিযুক্ত হানিফ দেওয়ানের স্ত্রী ওই নারীর কাছে নিজের কিছু কাপড় সেলাই করতে দেন। গত ১৮ জুন বিকেলে সেলাই শেষ হওয়া কাপড়গুলো প্রতিবেশীর ঘরে পৌঁছে দিতে যায় ওই অবুঝ শিশু।সে সময় বাড়িতে হানিফের স্ত্রী বা অন্য কেউ ছিল না। এই নির্জনতার সুযোগ নিয়ে লম্পট হানিফ দেওয়ান শিশুটির মুখ চেপে ধরে জোরপূর্বক নিজের শয়নকক্ষে নিয়ে যায়। সেখানে শিশুটিকে নির্মমভাবে ধর্ষণ করে সে। পরে ঘটনাটি কাউকে জানালে গলা কেটে হত্যা করা হবে বলে হুমকি দেয় এবং ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখতে হাতে কিছু টাকা গুঁজে দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।ভয়ে ও আতঙ্কে শিশুটি প্রথমে বিষয়টি পরিবারের কাছে গোপন রাখে। এই সুযোগে গত চারদিন আগে একই কায়দায় নির্জন ঘরে ডেকে নিয়ে হানিফ তাকে আবারও ধর্ষণ করে বলে জানা যায়। এরপর থেকেই শিশুটি শারীরিকভাবে তীব্র অসুস্থ হয়ে পড়ে এবং মানসিকভাবে ভেঙে পড়ে। গত ৬ জুলাই রাতে শিশুটির অতিরিক্ত রক্তক্ষরণ ও শারীরিক অবস্থার চরম অবনতি হলে মায়ের জিজ্ঞাসাবাদের মুখে সে কান্নায় ভেঙে পড়ে এবং পৈশাচিক নির্যাতনের পুরো ঘটনাটি খুলে বলে।বিষয়টি জানার পরপরই গত ৭ জুলাই সকালে গুরুতর অসুস্থ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকরা জানিয়েছেন, শিশুটির শরীরে গভীর ক্ষত তৈরি হয়েছে এবং সে তীব্র ট্রমার মধ্যে রয়েছে।এদিকে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। প্রতিবেশীরা লম্পট হানিফ দেওয়ানের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ দেখান। ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবারের সদস্যরা ঘরে তালা লাগিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যায়।এই বিষয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গণমাধ্যমকে জানান, “খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। ভিকটিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না। পলাতক আসামি হানিফ দেওয়ানকে গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
*গাজীপুরের কালীগঞ্জে প্রতিবেশীর ঘরে তৃতীয় শ্রেণির স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লম্পট হানিফ দেওয়ান (৪০) পলাতক রয়েছে।*


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *