July 29, 2026, 4:53 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

বঙ্গোপসাগরে ট্রলারডুবি: জীবিত উদ্ধার গলাচিপার জেলে আল আমিন, এখনও নিখোঁজ ১২

মো. মিজানুর রহমান, পটুয়াখালী

বঙ্গোপসাগরে মাছ ধরার তিনটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ জেলেদের মধ্যে পটুয়াখালীর গলাচিপা উপজেলার গজালিয়া ইউনিয়নের আল আমিনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি ভোলার একটি মাছ ধরার ট্রলারে রয়েছেন বলে পরিবারের সদস্যদের মোবাইল ফোনে জানিয়েছেন। একই সঙ্গে আগামীকাল নিজ বাড়িতে ফিরবেন বলেও স্বজনদের আশ্বস্ত করেছেন।
আল আমিনের জীবিত উদ্ধারের খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এলেও ট্রলারডুবির ঘটনায় একই ট্রলারের আরও পাঁচ জেলেসহ মোট ১২ জন এখনো নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আল আমিনের সঙ্গে একই ট্রলারে থাকা নিখোঁজ জেলেরা হলেন— গলাচিপা উপজেলার পানপট্টি তুলারাম গ্রামের এমাদুল খাঁ, খরিদা গ্রামের হারুন, গজালিয়া দক্ষিণ ইছাদী গ্রামের ফোরকান সিকদার, তার ছেলে সায়েম এবং পক্ষিয়া গ্রামের আক্কাস।
গলাচিপা সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জানান, নিখোঁজ জেলেদের মধ্যে আল আমিনকে ভোলার চরফ্যাশন এলাকার একটি মাছ ধরার ট্রলারের জেলেরা উদ্ধার করেছেন বলে তারা জানতে পেরেছেন। দীর্ঘ সময় সাগরে ভেসে থাকার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছেন বলেও প্রাথমিকভাবে জানা গেছে। তবে উদ্ধারকারী ট্রলারের জেলেদের মোবাইল ফোন বন্ধ থাকায় এখনো বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
তিনি আরও জানান, উদ্ধারকারী ট্রলারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আল আমিনের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি নিখোঁজ অন্য জেলেদের উদ্ধারে বাংলাদেশ কোস্ট গার্ডসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরলসভাবে অভিযান চালিয়ে যাচ্ছে। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও নিখোঁজদের সন্ধানে সর্বাত্মক চেষ্টা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *