July 29, 2026, 5:33 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

মানিকগঞ্জে আকস্মিক পরিদর্শন ও সেনা ক্যাম্প উদ্বোধনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

জয়নাল আবেদীন সিংগাইর( মানিকগঞ্জ)

আজ সকালে হঠাৎ করেই মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার জামির্তা ইউনিয়নে অবস্থিত সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পে জনাব তারেক রহমানের আগমনের খবর স্থানীয় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

জানা গেছে, সফরকালে তিনি ক্যাম্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় নিরাপত্তা পরিস্থিতি, স্থানীয় জনগণের সহযোগিতা এবং চলমান কার্যক্রম নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

তার আগমনকে ঘিরে এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ব্যাপক কৌতূহল দেখা যায়। অনেকেই ঘটনাস্থলের আশপাশে অবস্থান নিয়ে সফরের এক ঝলক দেখার চেষ্টা করেন।

তবে এ সফর সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিস্তারিত বিবৃতি পাওয়া যায়নি। ফলে সফরের উদ্দেশ্য ও আলোচনার বিষয়বস্তু সম্পর্কে নিশ্চিত তথ্যের জন্য সরকারি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষা রয়েছে।

এসময় সিংগাইর শহীদ রফিক সেতুর পশ্চিম পাশে

সকাল থেকে সেনাবাহিনীর বহু সদস্য ও

গাড়ি মোতায়েন করা হয়েছিল।

তবে উদ্বোধন ও বক্তব্য চলাকালে

স্থানীয় সংবাদকর্মীসহ কাউকে প্রবেশ করাতে দেয়নি দায়িত্বেরত কর্মকর্তারা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *