May 1, 2026, 10:17 pm
শিরোনাম:
বাংলাদেশ-মার্কিন বাণিজ্য চুক্তির আড়ালে লুকিয়ে আছে জাতীয় স্বার্থের মরণফাঁদ মহান মে আন্তর্জাতিক শ্রমিক দিবস  উপলক্ষে হাজী আব্দুস সাত্তার ফাউন্ডেশন এর উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি বালাসী–বাহাদুরাবাদ সেতুর দাবিতে গাইবান্ধায় মানববন্ধন, ঢাকার দূরত্ব কমবে ১৫০ কিমি নওগাঁয় ১৪ দফা দাবি ও গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সাংবাদিকদের শোভাযাত্রা টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত চৌগাছায় জমজ দুই কন্যাশিশুর পাশে “চৌগাছা পরিবার” মুন্সীগঞ্জে  প্রায় ১ কেটি ৫০ লক্ষ টাকা মূল্যের কষ্টি পাথরের মূর্তি’সহ ০২ জন’কে গ্রেফতার করেছে র‌্যাব-১০ ইাউনিভার্সিটি স্টুডেন্টস্ আ্যসোসিয়েশন (ঊষা) এর উদ্যোগে ১ম মে ২০২৬ বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত শ্রমিকদের ঘামেই গড়ে উঠবে উন্নত সরিষাবাড়ী-এমপি ফরিদুল কবীর তালুকদার শামীম কুলাউড়ায় পুলিশ সুপারকে ঘুষ দিতে গিয়ে নারীসহ আটক ২

যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ অন‍্যনারা একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র থেকে:

যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গসংগঠন,মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক,কবি, লেখকসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ,গত শনিবার ,(২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে নিউইয়র্কের বাঙালি অধ্যুষিত জ‍্যাকসন হাইটসের নবান্ন পার্টি হলে বাংলাদেশ সোসাইটি নির্মিত অস্থায়ী শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ,আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গসংগঠন,মুক্তিযোদ্ধাদের পক্ষের বিভিন্ন সংগঠন ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা।খবর আইবিএননিউজ ।
দিবসটি উপলক্ষে শহীদদের আত্মত্যাগের স্মৃতিচারণ করে ভাষার মর্যাদা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উক্ত সংগঠনগুলোর নেতৃবৃন্দ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছেন । দিবসের প্রথম প্রহর রাত ১২টা ০১ মিনিটে নিউইয়র্কে নির্মিত শহীদ মিনারের বেদীতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিকতা শুরু হয়,শ্রদ্ধা নিবেদন শেষে তাঁরা ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
​শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, “বায়ান্নর ভাষা আন্দোলনই ছিল আমাদের স্বাধীনতার বীজ। সেই আন্দোলনের পথ ধরেই আমরা একাত্তরে স্বাধীনতা পেয়েছি। আজ আমাদের দায়িত্ব হলো নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা পৌঁছে দেওয়া এবং সর্বস্তরে বাংলা ভাষার সঠিক মর্যাদা রক্ষা করা।”

 


​নেতৃবৃন্দ আরোও বলেন, “বাঙালির জাতীয় জীবনে একুশে ফেব্রুয়ারি এক অনন্য ত্যাগের মহিমায় উজ্জ্বল দিন। শহীদদের রক্তে ভেজা আমাদের এই প্রিয় মাতৃভাষা আজ বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত। নতুন প্রজন্মের কাছে এই ত্যাগ ও দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দিতেই আমাদের এই আয়োজন।”অনুষ্ঠানে আন‍্যনাদের মাঝে —একুশের প্রথম প্রহরে নিউ ইয়র্ক শহরের জ্যাকসন হাইটসের অস্থায়ী শহীদ মিনারে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার, শেখ হাসিনা মুক্তি সংগ্রাম পরিষদ ও ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ ইত্যাদি সংগঠনের সমন্বয়ে ভাষা শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয় । যুক্তরাষ্ট্র
আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ মো বখতিয়ার আলী, দফতর সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ আলী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় নেতা সাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান সরদার, সাবেক সাধারণ সম্পাদক শেখ আতিকুল ইসলাম , শ্রমিক লীগের সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ছাত্রলীগের সাবেক সহসভাপতি শহিদুল ইসলাম, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লস্কর মইজুর রহমান জুয়েল, যুবলীগ নেতা গণেশ কীর্তনিয়া, ছাত্রলীগ নেতা ফিদা হাসান, স্বপ্নীল সহ অর্ধশতাধিক জনের একটি প্রতিনিধি দল শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন।, এসময় বীর মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।এবং যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন‍্যান‍্য নেতৃবৃন্দ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অংজ্ঞরাজ‍্যে নির্মিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন ।