July 29, 2026, 4:54 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা সেলিম উদ্দীন জিহাদীকে দেখতে চান এলাকাবাসী

মোহাম্মদ আমিনুল ইসলাম,বাঁশখালী, চট্টগ্রাম 

কাথরিয়া ইউনিয়ন পরিষদের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬নং (ক) কাথরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা সেলিম উদ্দীন জিহাদীকে প্রার্থী হিসেবে দেখার প্রত্যাশা ক্রমেই জোরালো হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, কাথরিয়া বাগমারা ক্বাজী আইনুদ্দীন মির্জার বাড়ির কৃতি সন্তান হাফেজ মাওলানা সেলিম উদ্দীন জিহাদী একজন সাদাসিধে, নিরহংকার, পরোপকারী ও মানবিক ব্যক্তিত্ব। তিনি দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, সমাজসেবা এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছেন। তরুণ সমাজের কাছে তিনি একজন অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার অবস্থান, মানবিক মূল্যবোধ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছেন।

স্থানীয় সচেতন মহলের দাবি, সৎ, যোগ্য ও জনবান্ধব নেতৃত্ব নিশ্চিত করতে হাফেজ মাওলানা সেলিম উদ্দীন জিহাদী চেয়ারম্যান পদে প্রার্থী হলে কাথরিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে। তারা আশা প্রকাশ করেন, জনগণের প্রত্যাশার প্রতি সম্মান জানিয়ে তিনি নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং ইউনিয়নের উন্নয়ন ও জনসেবায় আরও বৃহত্তর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে কাথরিয়া ইউনিয়ন পরিষদের সর্বস্তরের জনগণ তাদের প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে হাফেজ মাওলানা সেলিম উদ্দীন জিহাদীকে প্রার্থী হিসেবে দেখতে চান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *