July 29, 2026, 5:31 pm
শিরোনাম:
গঙ্গাচড়ায় গর্তে রাস্তার বেহাল অবস্থা, দ্রুত সংস্কারের দাবি গাইবান্ধায় আড়াই বছর ধরে আটকে রয়েছে ৭টি সেতুর কাজ, ৪টি সেতুর কাজ শুরু হয়নি রামগতিতে পানির লাইন খুঁড়তে মিলল তিনটি মর্টার শেল সদৃশ বস্তু নীলফামারীতে র‍্যাব-১৩ এর উদ্যোগে মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে সুধী ও মতবিনিময় সভা অনুষ্ঠিত দিনাজপুর পৌরসভার সার্বিক উন্নয়ন বিষয়ে “নাগরিক ভাবনাঃ আমাদের করণীয়” শীর্ষক নাগরিক সমাবেশ অনুষ্ঠিত ২৫০ শয্যাবিশিষ্ট শরীয়তপুর সদর হাসপাতালের নবনিযুক্ত দায়িত্বপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মোহাম্মদ আকরাম এলাহী মাদকবিরোধী অভিযানে কৃতিত্বের স্বীকৃতি, সম্মানিত রাঙ্গামাটি পুলিশের এসআই মহিউদ্দিন আলমগীর শরীয়তপুরে স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণের অভিযোগ আটক ৩ জাপানে ভূমিকম্পে নিহত অন্তত ১৩, চলছে উদ্ধার অভিযান জেন জি’রা আসছে, সাবধান ভারত

জিয়ানগরে বিভিন্ন আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

সমীরন জিয়ানগর সংবাদদাতাঃ

“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র‍্যালি ও আলোচনা সভা শেষে ঋন সহায়তা সহ গাছের চারা বিতরণ করা হয়।
সোমবার (০৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসন এবং বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) আয়োজনে এ আলোচনা সভা ও র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে অংশগহন করেন পিরোজপুর সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সুলতানা জেসমিন জুই।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য ও সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মোঃ হাফিজুর রহমান। সভায় পল্লী উন্নয়ন অফিসার মিথুন মিস্ত্রী পল্লী উন্নয়নের বিভিন্ন দিক, গ্রামীণ অর্থনীতির বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, আত্মকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, সমবায়ভিত্তিক উন্নয়ন কার্যক্রম এবং টেকসই গ্রামীণ উন্নয়নে বিআরডিবির ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা ও ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করেন। সংসদ সদস্য প্রধান অতিথির বক্তবে বলেন, দেশের সার্বিক উন্নয়নের ভিত্তি হলো গ্রাম। তাই গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা সৃষ্টি এবং জনগণের জীবনমান উন্নয়নের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব, বর্তমান জনগনেন সরকার পল্লীর উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাজেট প্রনয়ন করেছে এবং তা বাস্তবায়নে বদ্ধ পরিকর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, আরো উপস্থিত ছিলেন জিয়ানগর ইউসিসিএর সভাপতি জাকির হোসেন, পিরোজপুর জেলা ও উপজেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক, উপজেলা জামাতের আমির সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক, বিআরডিবির সমবায়ী সহ সুফলভোগী সদস্য, বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক সংগঠনের প্রতিনিধিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তগণ। সভাশেষে প্রধান অতিথির মাধ্যমে বিআরডিবির ৫ জন উদ্দোক্তা ও ১৫ সমবায়ী সহ মোট ২০ জনকে ১১.২৮ লক্ষ টাকা ঋন সহায়তা সহ গাছের চারা বিতরণ করা হয়। সভার সঞ্চালনায় করেন মোঃ শাকিল খান, পরিদর্শক, বিআরডিবি, জিয়ানগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *