July 4, 2026, 5:16 pm
শিরোনাম:
খুলনায় কেডিএসের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ উদ্বোধন জাজিরা উপজেলা বাসীর কল্যাণে ও উন্নয়নে আজীবন কাজ করতে চান বিএনপি নেতা সুরুজ মাদবর নরসিংদীতে একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ময়মনসিংহের বিভিন্ন, উপজেলায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত হলেন নন্দিতা দাস; সর্বস্তরের অভিনন্দন এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ময়মনসিংহের বিভিন্ন, উপজেলায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড

মোঃ রাসেল ফকির, ময়মনসিংহ

জেলা প্রশাসন, ময়মনসিংহ-এর নির্দেশনায় জেলার বিভিন্ন উপজেলায় মাদকবিরোধী অভিযান জোরদারের অংশ হিসেবে পৃথক পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবন ও মাদক-সংশ্লিষ্ট অপরাধে জড়িত কয়েকজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকাল ৬টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় মাদক সেবনের দায়ে একজনকে ২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
একই দিন দুপুর ১টায় ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকায় অভিযান চালানো হয়। সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুর রহমান পরিচালিত মোবাইল কোর্টে সিরাজুল ইসলামের ছেলে মো. আকরামুল ইসলাম (৩৪)-কে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করার দায়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।
এদিকে, গত শুক্রবার (৩ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪৫ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পিডিবি বাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ারের নেতৃত্বে আরেকটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযানে মাদকদ্রব্য সেবন ও প্রয়োগের সঙ্গে সম্পৃক্ত থাকার দায়ে একজনকে ১৫ দিনের কারাদণ্ড, অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া অপর দুইজনকে প্রত্যেককে ৭ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অনাদায়ে অতিরিক্ত ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, মাদকমুক্ত সমাজ গঠনে যএ ধরনের মোবাইল কোর্ট ও আইনগত অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালিত হবে।