July 4, 2026, 4:18 pm
শিরোনাম:
জাজিরা উপজেলা বাসীর কল্যাণে ও উন্নয়নে আজীবন কাজ করতে চান বিএনপি নেতা সুরুজ মাদবর নরসিংদীতে একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ময়মনসিংহের বিভিন্ন, উপজেলায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত হলেন নন্দিতা দাস; সর্বস্তরের অভিনন্দন এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন

‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিরাজগঞ্জের কামারখন্দে বর্ণাঢ্য আয়োজনে ৩ দিনব্যাপী “নজরুল বর্ষ-২০২৬” উদযাপন করা হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিলো। ‎​গত বৃহস্পতিবার (২জুলাই) থেকে শুরু হওয়া ৩ দিনব্যাপী উৎসবের সমাপনী ও মূল আলোচনা সভাটি শনিবার (৪ জুলাই) কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছিলো। কামারখন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড.বিপাশা হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ,(এমপি) এর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস। অনুষ্ঠিত এই আলোচনা সভায় ​প্রধান অতিথির বক্তব্যে বিদ্যুৎ,জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব ইকবাল হাসান মাহমুদ,(এমপি) এর ব্যক্তিগত কর্মকর্তা ও সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল কায়েস বলেছেন,”কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য,অসাম্প্রদায়িকতা ও মানবতার কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে লড়তে অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের দেশপ্রেম ও চেতনার বিস্তার ঘটাতে উপজেলা পর্যায়ের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। “​সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.বিপাশা হোসাইন বলেছেন,”কামারখন্দের শিক্ষা ও সংস্কৃতির বিকাশে ৩ দিনব্যাপী এই নজরুল বর্ষ উদযাপন একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা চেষ্টা করেছি স্থানীয় শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষের কাছে কবির কালজয়ী সৃষ্টিসমূহ তুলে ধরতে।”‎​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কামারখন্দের স্থানীয় ও আমন্ত্রিত শিল্পীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছিলো। এতে নজরুলের বিখ্যাত সব উদ্দীপনামূলক গান,কবিতা আবৃত্তি এবং নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছেন শিল্পীরা। ৩ দিনব্যাপী এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গিয়েছে। ​উক্ত অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,বীর মুক্তিযোদ্ধা,শিক্ষক, সাংবাদিক এবং গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ​