July 4, 2026, 3:21 pm
শিরোনাম:
নরসিংদীতে একটি বিকেল, তিনটি প্রাণ, আজীবনের শোক ময়মনসিংহের বিভিন্ন, উপজেলায় মোবাইল কোর্ট: মাদক সেবন ও সংশ্লিষ্ট অপরাধে কারাদণ্ড, অর্থদণ্ড সিরাজগঞ্জে বাংলাদেশ স্কাউটস-এর সহকারী লিডার ট্রেইনার নিযুক্ত হলেন নন্দিতা দাস; সর্বস্তরের অভিনন্দন এডিবির প্রতিনিধি দলের সাথে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দের মতবিনিময় শরীয়তপুরের রুদ্রকর ইউনিয়নে খালের পলি অপসারণ কাজ পরিদর্শন করলেন এমপি সাঈদ আহমেদ আসলাম ‎​কামারখন্দে ৩ দিনব্যাপী ‘নজরুল বর্ষ-২০২৬’ উদযাপনঃ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না, সমাজকল্যাণ মন্ত্রী তারাতলা কান্ডে উদ্ধার কাজে যুক্ত ব্যাক্তিদের সম্মান জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কাকদ্বীপে, মথুরাপুর বিজেপি র ১, নাম্বার মন্ডল কমিটির প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন গাইবান্ধায় সুস্বাদু আঙ্গুর চাষ হচ্ছে

গাইবান্ধায় ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতার

‎ ‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন, গাইবান্ধা

গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।

‎পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে।

‎অভিযানকালে উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মো. শরীফ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. শরীফ মিয়া (২৭), পিতা: মো. আব্দুর রউফ এবং মোহাম্মদ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি উত্তর ধানঘড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।

‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬, রুজু করা হয়েছে।

‎পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।