July 3, 2026, 5:19 pm
শিরোনাম:
দৈনিক স্বদেশ বিচিত্রা ও বাংলাদেশ সাংবাদিক ঐক্য পরিষদ খুলনা বিভাগীয় অফিস উদ্বোধন ‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল মৌলভীবাজারে ক্যাডেট এএসআই নিয়োগ শুরু, প্রথম দিনে কাগজপত্র যাচাই ও শারীরিক মাপ গ্রহণ কুলাউড়ায় ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার, অস্ত্র ও প্রাইভেটকার জব্দ গলাচিপায় চোরাই মালামালসহ পেশাদার চোর শাওন ঘরামী গ্রেপ্তার একই সড়ক দুর্ঘটনায় তিন প্রজন্মের বিদায় পূবাইলে সরকারি খাদ্য সহায়তা: দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ২০ কেজি করে চাল বিতরণ দিরাইয়ে জমি বিরোধে দুই বছর ধরে বাড়িছাড়া পাঁচ ভাইয়ের পরিবার পূবাইলে চোরাই মোটরসাইকেলসহ যুবক গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা ব্রিজের টোল আদায় বন্ধে রাস্তা অবরোধ- জনদুর্ভোগে জনসাধারণ

‎পরীক্ষা চলাকালে বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মাতলামি,ভিডিয়ো ভাইরাল

‎মোঃ মোসলেম উদ্দিন সিরাজী, ‎সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা চলাকালে নিজকক্ষে বসে প্রধান শিক্ষকের মদ্যপান ও মাতলামি করার ভিডিয়ো গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের নুকালি বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটেছে। এই ঘটনার পর অভিযুক্ত প্রধান শিক্ষককে শোকজ করেছে উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। ভাইরাল হওয়া ৪ মিনিট ১৫ সেকেন্ডের ওই ভিডিয়োতে দেখা যায়,মদ্যপ অবস্থায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন নিজকক্ষে নিজের চেয়ারে বসে মাতলামি করেছেন। বিদ্যালয়ে তখন এইচএসসির ফাইনাল পরীক্ষা চলছিল। সংবাদ পেয়ে স্থানীয় কয়েকজন সাংবাদিক সেখানে উপস্থিত হয়েছিলেন। তাদের দেখে প্রধান শিক্ষক রুহুল আমিনকে বলতে শোনা যায়, ‘মদ আমি দীর্ঘদিন ধরেই পান করি । কোনো মাদা…., হয়তো আপনাদের খবর দিয়েছে। আপনাদের কাছে মাফও চাই,দোয়াও চাই,আপনারা বসেন।’ তিনি আরো বলেছেন,‘আমি নিজে দৌলতদিয়ায় যাই। আপনাদের সবাইকে দৌলতদিয়া নিয়ে যেতে চাই। এজন্য দেড় লাখ টাকা বাজেট করব। কে কে যেতে রাজী আছেন বলেন’? এক পর্যায়ে নিজের চেয়ার থেকে উঠে গিয়ে এক সাংবাদিককে জড়িয়ে ধরে সব কিছু ম্যানেজ করার চেষ্টাও করেছেন এই প্রধান শিক্ষক। এর পর সংবাদ পেয়ে তার স্বজনেরা এসে তাকে টেনেহিচঁড়ে ও ধাক্কাতে ধাক্কাতে বাড়িতে নিয়ে যান। বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকরা এই সব কিছু দেখলেও কেউ প্রতিবাদ করার সাহস পায়নি বলে মন্তব্য করেছেন। নাম প্রকাশ না করার শর্তে এক অভিভাবক বলেছেন, ‘রুহুল আমিন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি। বিদ্যালয়ের পাশেই তার বাড়ি। দীর্ঘদিন থেকে তিনি নিজকক্ষে নিজের চেয়ারে বসে মদপান করে চিৎকার চেঁচামেচি ও মাতলামি করে আসছেন। প্রভাবশালী হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকেরা তাকে ভয় পায়। যে কারণে কেউ কিছু বলার বা কোথাও অভিযোগ করার সাহসও পায় না। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এমন জগন্যতম অপকর্মের শাস্তি হওয়া উচিত বলে মন্তব্য করেছেন। এই দিকে, স্বনামধন্য একটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিদ্যালয়ে বসেই মদ্যপান করায় হতভম্ব অভিভাবক এবং শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রতিষ্ঠানের সুনাম এবং শিক্ষার মান বাড়াতে ওই শিক্ষকের অপসারণ দাবি করেছেন এলাকাবাসী। উপজেলার নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিন বলেছেন,‘মানষিক অশান্তির জন্য মদ খেয়েছিলাম। ওই সময় মাথা ঠিক ছিলো না,মদ্যপ অবস্থায় কি বলেছি এবং কি করেছি মনে নেই। তবে মদ্যপ অবস্থায় স্কুলে ডোকা ঠিক হয়নি,অন্যায় হয়েছে। এই বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেছেন, ‘স্যোশাল মিডিয়ায় নুকালী বহুপার্শ্বিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহুল আমিনের মদ্যপ অবস্থার ভিডিয়ো ভাইরাল হয়েছে। বিষয়টি নজরে আসার পর বৃহস্পতিবার উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইদুল ইসলাম শেখ তাকে শোকজ করেছেন। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তাকে শোকজ নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কতৃপক্ষের কাছে সুপারিশ করা হবে।’