July 2, 2026, 7:55 pm
শিরোনাম:
ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ মেসির জন‍্য কেপ ভার্দের বিশেষ উপহার পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! নড়িয়ার উন্নয়ন, রাজনীতি ও জনস্বার্থ নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন ফরিদ আহমেদ রয়েল মাঝি উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু) হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ

ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে বীজ ও সার প্রণোদনা বিতরণ

মকবুল হোসেন ময়মনসিংহ

ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার কৃষি প্রণোদনা বিতরন করা হয়েছে।

আজ ২ জুলাই, ২০২৬খ্রি. দুপুরে ময়মনসিংহ জেলার ত্রিশালে কৃষকের মাঝে কৃষি কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। ত্রিশাল উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ত্রিশাল এর আয়োজনে কৃষকের মাঝে আমন ধানের বীজ ও সার প্রণোদনা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ আসনের জাতীয় সংসদ সদস্য ডা. মোঃ মাহাবুবুর রহমান এমপি। সভাপতিত্ব করেন ত্রিশাল উপজেলার ইউএনও আরাফাত সিদ্দিকী। প্রায় ৩ হাজার কৃষকের মাঝে প্রধান অতিথি প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের শুরুতেই সরকার প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করেছে। এছাড়া বাজেটে কৃষি উপকরণের দাম স্থির রেখেছে। ফলে কৃষক ও ভোক্তা উভয়ই উপকৃত হচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তাসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষকবৃন্দ, সুধীবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।