July 2, 2026, 4:33 pm
শিরোনাম:
নড়িয়ার উন্নয়ন, রাজনীতি ও জনস্বার্থ নিয়ে খোলামেলা বক্তব্য রাখলেন ফরিদ আহমেদ রয়েল মাঝি উল্লাপাড়ায় ৩৪৯০ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার,বীজ বিতরণ বুড়িরহাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাড. মনিরুজ্জামান খান (দিপু) হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার, পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন

হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন

‎ মোঃ মাহমুদুল হাবিব রিপন,গাইবান্ধা

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য, বিতর্কিত কর্মকাণ্ড এবং সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের গাইবান্ধা জেলা শাখা।

‎বৃহস্পতিবার গাইবান্ধা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বিরতি রঞ্জন সরকার। এসময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক সুজন প্রসাদ, সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক অভিজিৎ দাস অভি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি রণজিৎ বকসী সূর্য্য, সাধারণ সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহ্বায়ক বিপুল কুমার দাস, সদস্য সচিব বিষ্ণু কুমার দাসসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

‎লিখিত বক্তব্যে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর রামচন্দ্রপুর গ্রামের প্রায় ২০০ বছরের পুরোনো রাধা গোবিন্দ কালী মন্দিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কোনো আলোচনা ছাড়াই হরিদাস চন্দ্র তরণী দাস ভগবান রামের মূর্তি নির্মাণের উদ্যোগ নেন। এ ঘটনায় এলাকায় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলে প্রশাসনের উদ্যোগে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

‎সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, ওই মতবিনিময় সভার পর হরিদাস চন্দ্র তরণী দাস সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে ধর্মীয় নেতৃবৃন্দ ও স্থানীয় সনাতন সমাজ সম্পর্কে মানহানিকর, ঔদ্ধত্যপূর্ণ ও উসকানিমূলক বক্তব্য দেন। তার এসব বক্তব্য ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা তৈরি করছে বলেও দাবি করেন বক্তারা।

‎এছাড়া বক্তারা অভিযোগ করেন, হরিদাস চন্দ্র তরণী দাস এককভাবে বিভিন্ন ধর্মীয় স্থাপনা ও মূর্তি নির্মাণ করে আসছেন। এসব কর্মকাণ্ডে ব্যবহৃত অর্থের উৎস নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে বলে দাবি করা হয়। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। একই সঙ্গে প্রায় ২০০ বছরের ঐতিহ্যবাহী রাধা গোবিন্দ কালী মন্দিরটি সুষ্ঠু ও স্বচ্ছভাবে পরিচালনার জন্য একটি গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ (বোর্ড) গঠনের দাবিও জানানো হয়।

‎অভিযোগের বিষয়ে হরিদাস চন্দ্র তরণী দাস ই সাংবাদিকদের বলেন, সংবাদ সম্মেলনে উত্থাপিত দাবিগুলোর কোনোটি যৌক্তিক নয়। তার ভাষ্য, দীর্ঘদিন মন্দিরটি অবহেলিত ছিল এবং তখন বর্তমান নেতাদের কেউ কোনো উদ্যোগ নেননি। তিনি দাবি করেন, বর্তমানে মন্দিরটি দেশজুড়ে আলোচনায় আসার পর একটি মহল সেখানে হস্তক্ষেপের চেষ্টা করছে।

‎তিনি আরও বলেন, তারা যদি আমার সঙ্গে আলোচনায় বসতে চান, আমি বসতে প্রস্তুত। তবে আমি যে অর্থ ব্যয় করে মন্দিরের উন্নয়ন ও নির্মাণকাজ করেছি, সেগুলো বাদ দিয়ে চাইলে তারা নতুন করে মন্দির নির্মাণ বা পরিচালনার উদ্যোগ নিতে পারেন। এতে আমার কোনো আপত্তি নেই।