July 2, 2026, 3:51 pm
শিরোনাম:
হরিদাস চন্দ্র তরণী দাসের ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন নাগরপুরে বর্ণাঢ্য আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন কমলনগরে এক রাতে সাংবাদিকের বাড়িসহ ১০টি বসতঘরে দুর্ধর্ষ চুরি: নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালঙ্কার লুট আজ থেকে শুরু পশ্চিম বাংলার প্রতিটি থানায় হেল্প মহিলা পুলিশ সাঘাটায় সাইফুল্লাহ বারী হত্যা মামলার প্রধান আসামি মুকুল গাজীপুর থেকে গ্রেপ্তার, পাইকগাছায় জেলা পরিষদের প্রকল্পের চিঠি হস্তান্তর ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ! পূবাইলে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ১, পালিয়েছে আরও ২-৩ জন সমন্বিত যোগ্যতায় এগিয়ে থাকায় আইসিটি’র লেকচারার পদে ফিরোজা নাজনীনের সুপারিশ তিস্তা মহাপরিকল্পনা একনেক অনুমোদনের দাবিতে তিস্তাপাড়ে গণসমাবেশ ও আলোর মিছিল চরকুমারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে জনপ্রিয়তায় এগিয়ে আহমুদুর রহমান সম্রাট মোল্লা

পটিয়ায় আমির ভান্ডার সংসদের  নবনির্বাচিত সভাপতি  পেয়ারুল  মোস্তফা শাহ আমিরী  সংবর্ধিত

পটিয়া ( চট্টগ্রাম) থেকে সেলিম চৌধুরী:

চট্টগ্রামের পটিয়ায় আমির ভান্ডার সংসদের ২০২৬-২০২৮ মেয়াদের কমিটি ঘোষণা করা হয়েছে। আমির ভান্ডার সংসদে নবনির্বাচিত সভাপতি  শাহসূফি সৈয়দ পেয়ারুল মোস্তফা শাহ আমিরীকে ১ জুলাই বুধবার রাতে  ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করেন আঞ্জুমানে আশেখানে পেয়ারু শাহ আমির ভান্ডারী কেন্দ্রীয় পরিষদ এবং ১১ দিন ব্যাপি ছরকার গাউছুল আযম মাহফিল কমিটি।

এসময় উপস্থিত ছিলেন সৈয়দ মাসুদউজ্জমান আমিরী, সৈয়দ নেওয়াজ আমিরী, সৈয়দ

দৌলতউজ্জমান আমিরী, পটিয়া প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী,

আঞ্জুমানে আশেখানে কেন্দ্রীয় পরিষদের মোস্তাক আহমদ, মোহাম্মদ বখতিয়ার হামিদ, মকসুদ ভান্ডারী, সায়েম ভান্ডারী,মুহাম্মদ কায়সার, ফরহাদ, বাবুল মুহাম্মদ নাছির উদ্দীন, কাইয়ুম, মোহাম্মদ ইউসুফ এমদাদ, মোক্তার, নেজাম প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি পেয়ারুল মোস্তাফা আমেরী আমির ভান্ডার দরবার শরীফের সার্বিক উন্নয়নমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখ, শান্তি, ঐক্য ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।