July 1, 2026, 7:14 pm
শিরোনাম:
বাঁশখালীতে ভূমি বিরোধ: সাংবাদিকসহ ৮ জনের বিরুদ্ধে মামলা, পিবিআইকে তদন্তের নির্দেশ জাতীয় প্রেস ক্লাবে কবিতাপত্র পরিষদের কবিতা পাঠের আসর সুন্দরগঞ্জে অসহায়দের মাঝে এমপি’র ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ নরসিংদীর প্রতিবন্ধী তরণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গলাচিপায় এনজেড আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক এর শিক্ষার্থীদের মাঝে খুলনা জেলা প্রশাসক লাল সবুজের পোশাক বিতরন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন

সুন্দরগঞ্জে অসহায়দের মাঝে এমপি’র ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ

এস, এম শাহাদৎ হোসাইন, রংপুর

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সংসদ সদস্য ও জামায়াত নেতা অধ্যাপক মো. মাজেদুর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে ১ লক্ষ ৮৩ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে। উপজেলার ১১৬ জন অসহায়, দুস্থ ও অসুস্থ মানুষের মাঝে এ টাকা বিতরণ করা হয়। আজ ১ জুলাই বুধবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ঐচ্ছিক তহবিলের এ অর্থ বিতরণ করা হয়। উপকারভোগীদের হাতে সহায়তার অর্থ তুলে দেন প্রধান অতিথি গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক মো. মাজেদুর রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত জাহান তুলি। এসময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী উপজেলা শাখার আমির মো. শহিদুল ইসলাম সরকার মঞ্জু, এমপির ব্যক্তিগত সহকারী সরকার হাশেমুজ্জামান, উপজেলা পেশাজীবি বিভাগের সভাপতি এস, এম সাজ্জাদ হোসেন আমুশ, দহবন্দ ইউনিয়ন জামায়াতের আমির মো. ওসমান গনি, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমির হাফেজ মাওলানা মো. শফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সংসদ সদস্য অধ্যাপক মো. মজেদুর রহমান বলেন, উন্নয়নের সুফল তখনই অর্থবহ হবে, যখন সমাজের অসহায়, দুর্দশাগ্রস্ত ও অসুস্থ মানুষেরাও এর অংশীদার হবেন। মানুষের দুর্দিনে তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। আমরা এ লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমার নির্বাচনী এলাকার কোনো ব্যক্তি যেন দারিদ্র্যের শিকার না হন। সমাজের বিত্তবান ব্যক্তিরাও যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসেন, তবেই একটি মানবিক, সহানুভূতিশীল ও কল্যাণমুখী সমাজ গড়া সম্ভব হবে।