July 1, 2026, 5:59 pm
শিরোনাম:
সুন্দরগঞ্জে অসহায়দের মাঝে এমপি’র ঐচ্ছিক তহবিলের টাকা বিতরণ নরসিংদীর প্রতিবন্ধী তরণীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার গলাচিপায় এনজেড আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা গাইবান্ধায় নাতির ছুরিকাঘাতে দাদি নিহত শিশু বিকাশ ও প্রাক-প্রাথমিক এর শিক্ষার্থীদের মাঝে খুলনা জেলা প্রশাসক লাল সবুজের পোশাক বিতরন করেন দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লক্ষ ১৩ হাজার ৪৭৯ জন এইচএসসি পরীক্ষার্থী শান্তিগঞ্জে ঠাকুরভোগে জনদুর্ভোগ লাঘবে পাকা রাস্তা আগামীকাল চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হবে,ময়মনসিংহে সকল প্রস্তুতি সম্পন্ন এনডিসি প্রতিনিধি দলের ব্রি পরিদর্শন সিংগাইরে পাট ক্ষেত থেকে ১৬ বছরের এক কিশোর অটোচালকের লাশ উদ্ধার

গলাচিপায় এনজেড আলিম মাদ্রাসার কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা

গলাচিপা (পটুয়াখালী):

স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেটিভ আইডিয়া শোকেসিং প্রোগ্রাম-২০২৬-এ উপজেলা ও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার পর জাতীয় পর্যায়ে অংশ নিয়ে সেরা ১০ বিজয়ীর তালিকায় স্থান অর্জন করেছে পটুয়াখালীর গলাচিপা নূতন মসজিদ সংলগ্ন (এনজেড) আলিম মাদ্রাসা। এ অসাধারণ সাফল্যের স্বীকৃতিস্বরূপ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের সংবর্ধনা এবং সম্মাননা প্রদান করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেল ৫টায় গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে অষ্টম শ্রেণির শিক্ষার্থী আবু তালহা এবং দশম শ্রেণির শিক্ষার্থী তানজিম আহমেদ ও সোহাইবুর রহমানকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক মোছা. রেশমা বেগম এবং ইংরেজি প্রভাষক মো. নুরুল ইসলামকেও তাঁদের অবদানের জন্য সম্মাননা জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক কৃতি শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, এনজেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ আ. হাই, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মো. ফারুক উজ্জামানসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজর মো. ইজাজুল হক বলেন, “এই অর্জনে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যে অগ্রণী ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয়। এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখতে শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের জন্য সবসময় সহযোগিতা ও উৎসাহ অব্যাহত থাকবে।”