June 30, 2026, 3:04 pm
শিরোনাম:
গাইবান্ধায় ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরে ১৪৪ ধারা জারি, বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে উত্তেজনা ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সহযোগিতা চাইলেন সভাপতি উজ্জ্বল সিকদার গাইবান্ধায় ডিবির মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ ৩ জন আটক কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে ২ নং ওয়ার্ড মধ্যভাগ গ্রামের রাস্তা ইট সলিং কাজের উদ্বোধন অনুষ্ঠিত উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন রামগতির ‘আশ্রম-জনতা বাজার’ সড়ক এখন মরণ ফাঁদ, দুর্ভোগে হাজারো শিক্ষার্থী ও রোগী রংপুরে বাণিজ্যিকভাবে লটকন চাষ হচ্ছে ঐতিহাসিক যমুনা নদীর জল চুক্তি রাজস্থান ও হরিয়ানার উত্তরাঞ্চলের তিস্তা নদী ও দুধকুমার নদের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে

উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ম্যানেজিং কমিটি গঠন

মুহাম্মদ আকতার উদ্দিন,সাতকানিয়া,চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর বাজালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ সালের নতুন ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষে ২৮ জুন ২০২৬ (রোববার) সকাল ১২টায় বিদ্যালয়ের অফিসকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক শাহেদুল আনোয়ার সিকদার।

সভায় সর্বসম্মতিক্রমে গঠিত নতুন ম্যানেজিং কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হন মো. ইদ্রিস সিকদার (জমিদাতা সদস্য)। সহ-সভাপতি নির্বাচিত হন সৈয়দ আহমদ (ইউপি সদস্য, ৬ নম্বর ওয়ার্ড)।

এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অভিভাবক সদস্য হিসেবে আবু বক্কর, নুরুল আলম, সাদিয়া সোলতানা ও রানু আক্তার; শিক্ষক সদস্য হিসেবে শাহেদুল আনোয়ার সিকদার (উচ্চ বিদ্যালয়ের শিক্ষক); শিক্ষানুরাগী সদস্য হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম, আবু সুফিয়ান চৌধুরী (পুরুষ) ও রুমি আক্তার (মহিলা); শিক্ষক প্রতিনিধি আইয়ুব আলী চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুপন কুমার দাশ দায়িত্ব পালন করবেন।

সভায় উপস্থিত সদস্যরা বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের কল্যাণে নতুন কমিটি ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।